advertisement

পাঁজরে বিঁধে রয়েছে দু-দু’টো ছুরি, যুবকের আর্তি শোনার কেউ নেই, ভিডিও তুলতেই ব্যস্ত পথচারীরা !

Last Updated:

পাঁজরে বিঁধে রয়েছে একটা নয়, দু-দু’টো ছুরি ৷

#নয়াদিল্লি: পাঁজরে বিঁধে রয়েছে একটা নয়, দু-দু’টো ছুরি ৷ একটা ছুরি কোনওমতে বের করতে সক্ষম হলেও আরেকটা বিঁধেই রয়েছে বুকের নীচে ৷ সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে ৷ কিন্তু যুবককে সাহায্য করার লোক কেউই নেই ৷ একটু জলের জন্য কাতর আকুতি জানাচ্ছিলেন ৷ দিল্লির বিষ্ণু গার্ডেন এলাকায় তখন একাধিক পথচারী রয়েছেন ৷ কিন্তু জল দেওয়া তো দূরের কথা, সবাই নিজের মোবাইলে ছবি তুলতেই ব্যস্ত ৷
ছুরিবিদ্ধ যুবককে এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷ রাজধানী দিল্লিতে এমনই অমানবিক দৃশ্য দেখা গেল মঙ্গলবার ৷
পুলিশ জানিয়েছে মৃতের নাম আকবর আলি ৷ ব্যস্ত রাস্তার মাঝেই ছুরি দিয়ে কোপানো হয় তাকে ৷ দুটি ছুরিই বিঁধে যায় পাঁজরে ৷ এমনকী, পথচারীদের নিজের বাড়ির ঠিকানাও নাকি জানিয়েছিলেন আকবর ৷ কিন্তু প্রত্যেকেই তখন আকবরকে বাঁচানোর পরিবর্তে মোবাইলে ভিডিও তুলতেই বেশি ব্যস্ত ছিলেন ৷ আকবরের ভাই ইমাম জানান, ‘‘ একজন মহিলা তাঁর ভাইকে বাঁচাতে এলেও তখন তাঁকেই হামলার মুখে পড়তে হয় ৷ আমার ভাই শেষপর্যন্ত লড়েছিল ৷ একটা ছুরি পাঁজর থেকে বেরও করেছিল ৷ কিন্তু অন্যটি পারেনি ৷ ’’ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঁজরে বিঁধে রয়েছে দু-দু’টো ছুরি, যুবকের আর্তি শোনার কেউ নেই, ভিডিও তুলতেই ব্যস্ত পথচারীরা !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement