advertisement

Spice jet plane makes landing at Karachi: মাঝ আকাশে বিপত্তি, করাচি বিমানবন্দরে নামতে বাধ্য হল স্পাইসজেটের বিমান

Last Updated:

গত ১৯ জুন থেকে স্পাইসজেটের তিনটি বিমান এই নিয়ে মাঝ আকাশে বিপত্তির মুখে পড়ল৷

প্রতীকী ছবি৷ Photo-Reuters
প্রতীকী ছবি৷ Photo-Reuters
#দিল্লি: ইন্ডিকেটর লাইটে গোলযোগের জের৷ করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেেটর বিমান৷ যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বিমানটিকে করাচিতে অবতরণ করানো হয়েছে বলে স্পাইসজেটের তরফে দাবি করা হয়েছে৷
বিমানটি করাচিতে স্বাভাবিক অবতরণই করেছে বলে খবর৷ জরুরি অবতরণেরও প্রয়োজন হয়নি৷ সংস্থার তরফে জানানো হয়েছে, করাচিতে অবতরণের পর বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে৷ তাঁদের খাবার এবং পানীয়ও দেওয়া হয়েছে৷ যাত্রীদের দুবাই নিয়ে যাওয়ার জন্য দিল্লি থেকে অন্য একটি বিমান পাঠানো হচ্ছে৷
advertisement
advertisement
বিমানসংস্থার তরফে আরও দাবি করা হয়েছে, দিল্লি থেকে উড়ানের আগে বিমানটিতে কোনও সমস্যা ছিল না৷ স্পাইস জেটের বোয়িং ৭৯৭ ম্যাক্স এইট বিমানে এই সমস্যা দেখা দেয়৷
অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-এর তরফে অবশ্য জানানো হয়, বিমানে জ্বালানির পরিমাণ দ্রুত কমে আসার ইঙ্গিত পেয়েই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করাচিতে অবতরণের সিদ্ধান্ত নেন বিমানের দুই পাইলট৷ তবে ডিজিসিএ-র তরফেও জানানো হয়, জরুরি অবতরণ করার প্রয়োজন হয়নি বিমানটির৷
advertisement
গত ১৯ জুন থেকে স্পাইসজেটের তিনটি বিমান এই নিয়ে মাঝ আকাশে বিপত্তির মুখে পড়ল৷ দু' দিন আগেই দিল্লি থেকে জবলপুরগামী একটি স্পাইসজেট বিমানের কেবিনের ভিতরে ধোঁয়া দেখা যায়৷ দ্রুত বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়৷ গত ১৯ জুন পটনা থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি বিমান আকাশে ওড়া মাত্র একটি পাখির সঙ্গে ধাক্কা লেগে বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়৷ দ্রুত পটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি৷ গত মাসেই স্পাইসজেটের সব বিমানের সেফটি অডিট করে ডিজিসিএ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Spice jet plane makes landing at Karachi: মাঝ আকাশে বিপত্তি, করাচি বিমানবন্দরে নামতে বাধ্য হল স্পাইসজেটের বিমান
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement