advertisement

ওড়িশায় বনধের জেরে বিঘ্নিত ট্রেন চলাচল

Last Updated:

বাঁধ তৈরির প্রতিবাদের জেরে ট্রেন চলাচল ব্যাহত ৷ মহানদী নদীর উপর বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত ওড়িশা ৷

#ভুবনেশ্বর: বাঁধ তৈরির প্রতিবাদের জেরে ট্রেন চলাচল ব্যাহত ৷ মহানদী নদীর উপর বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত ওড়িশা ৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে গোটা ওড়িশা জুড়ে মঙ্গলবার ১২ ঘণ্টার বনধের ডাক দেয় কংগ্রেস ৷ বনধের প্রভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে ৷ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন ৷
ছত্তিশগড়ে মহানদীর উপর বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ কিন্তু এই বাঁধ তৈরি হলে ব্যাপক ক্ষতি হবে ওড়িশার এই দাবি জানিয়ে মঙ্গলবার ১২ ঘণ্টার বনধের ডাক দেয় কংগ্রেস ৷
সকাল হতেই বিভিন্ন স্টেশনে ট্রেন অবরোধে নেমে পড়েন কংগ্রেস সমর্থকরা ৷ ফলে লোকাল ট্রেনের সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারত থেকে ওই রুটে আসা সমস্ত ট্রেন আটকে পড়েছে বিভিন্ন স্টেশনে ৷ ওড়িশা হয়ে হাওড়া স্টেশনের দিকে আসা ট্রেনগুলি দাঁড়িয়ে পড়েছে ভুবনেশ্বর, কটক-সহ নানা স্টেশনে ৷ ওড়িশার দিকে যাওয়ার ট্রেনগুলিও দাঁড়িয়ে রয়েছে হাওড়ায় ৷ এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ৷
advertisement
advertisement
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাওড়ার দিকে রওনা হওয়া ডাউন ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস ও ডাউন করমণ্ডল এক্সপ্রেস আটকে আছে মাঝপথে ৷ হাওড়া থেকে সকালে রওনা হওয়া ফলকনামা ও ধৌলি এক্সপ্রেসও আটকে পড়েছে এই বনধে ৷ নন্দনকানন এক্সপ্রেস, ত্রিবান্দ্রম-গুয়াহাটি ও নীলাচল এক্সপ্রেস ওড়িশায় মাঝপথে দাঁড়িয়ে আছে ৷ এছাড়া জল ও খাবারের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ৷ কোনওরকম অশান্তি এড়াতে স্টেশনে স্টেশনে মোতায়েন করা হয়েছে আরপিএফ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ওড়িশায় বনধের জেরে বিঘ্নিত ট্রেন চলাচল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement