advertisement

মোদির কাছে মাথা নত নয়: সোনিয়া ও রাহুল

Last Updated:

ঠিক তিরিশ মিনিট ! তারপরই জামিন মঞ্জুর ৷ ডিসেম্বর মাসের শুরু থেকেই দেশিয় রাজনৈতিক মহলে যে চাপানউতর ছিল, টুক করেই যেন তাতে পড়ল ইতি ৷ কী হবে, কী হবে, স্পেকুলেশনকে বুড়ো আঙুল দেখিয়ে পাতিয়ালা হাউজ কোর্ট থেকে আপাতত জামিন হাতে সোজা বেরিয়ে এলেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ৷

#নয়াদিল্লি: ঠিক তিরিশ মিনিট ! তারপরই জামিন মঞ্জুর ৷ ডিসেম্বর মাসের শুরু থেকেই দেশিয় রাজনৈতিক মহলে যে চাপানউতর ছিল, টুক করেই যেন তাতে পড়ল ইতি ৷ কী হবে, কী হবে, স্পেকুলেশনকে বুড়ো আঙুল দেখিয়ে পাতিয়ালা হাউজ কোর্ট থেকে আপাতত জামিন হাতে সোজা বেরিয়ে এলেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ৷ ন্যাশনাল হেরাল্ড মামলার প্রথম দিনের শুনানিতে কোনও নাটকীয় মোড় না দিয়েই স্বস্তিতে রইলেন মা ও পুত্র ৷ পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি ৷ তবে আদালত থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি সরকারকে এক হাত নিতে ভুললেন না সোনিয়া-রাহুল দু’জনেই ৷ দু’জনের বক্তব্যেই ছিল একই সুর, ভয় পাই না কাউকে !
শনিবার পাতিয়ালা হাউজ কোর্টে জামিন মঞ্জুর হওয়ার পরই, সাংবাদিক বৈঠকে কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি স্পষ্ট ভাষায় বলেন, ‘একজন সাধারণ নাগরিকের মতোই ভারতীয় আইনকে মান্য করি ৷ বিচার ব্যবস্থাকে সম্মান করি ৷ আমার আশা শেষমেশ সত্যেরই জয় ঘটবে ৷’ সঙ্গে মোদিকে সমালোচনা করে সোনিয়া বলেন, ‘মোদিকে ভয় পাই না ৷ ওঁর প্রতিহিংসার রাজনীতিকে প্রতিবাদ জানাই ৷ ’
advertisement
মায়ের কণ্ঠ থেকেই সুর ধার করে এদিন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধি বলেন, ‘ কংগ্রেস সরকার মোদি সরকারের কাছে মাথা নত করবে না ৷ বরং সুযোগ পেলেই কড়া সমালোচনা করবে কেন্দ্রিয় সরকারের ভ্রান্ত রাজনীতির !’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদির কাছে মাথা নত নয়: সোনিয়া ও রাহুল
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement