advertisement

Naihati Cash Recovery: নৈহাটি স্টেশনে যুবকের ব্যাগে ৬০ লক্ষ, সঙ্গে রহস্যময় ছেঁড়া দশ টাকা! জেরা করছে আয়কর দফতর

Last Updated:

এই বিপুল পরিমাণ টাকা নিয়ে সে কোথায় যাচ্ছিল, তার সদুত্তর দিতে পারেনি ওই যুবক৷ দেখাতে পারেনি কোনও নথিও৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#অরুণ ঘোষ, নৈহাটি: রেল স্টেশনে রুটিন তল্লাশি চালাচ্ছিল রেল পুলিশ৷ আর তখনই এক যুবকের কাছ থেকে উদ্ধার হল নগদ ষাট লক্ষ টাকা! বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার পর আটক করা হয় এক যুবককে৷ মঙ্গলবার দুপুরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় উত্তর চব্বিশ পরগণার নৈহাটির স্টেশনে৷
রেল পুলিশের থেকে খবর পেয়ে নৈহাটি এসে আটক যুবককে জেরা করেন আয়কর দফতরের আধিকারিকরা৷ নিয়ে আসা হয় টাকা গোনার মেশিনও৷
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে নৈহাটি স্টেশনে তল্লাশি চালাচ্ছিল নৈহাটি জিআরপি থানার পুলিশ৷ সেই সময় আপ কল্যাণী লোকাল থেকে নামা এক যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়৷ যে যুবক ওই টাকা ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন, তাঁর নাম অভিষেক সোনকার বলে জানা যায়৷
advertisement
advertisement
২৪ বছর বয়সি ওই যুবক দাবি করে, তার বাড়ি উত্তর চব্বিশ পরগণারই টিটাগড়ে৷ এই বিপুল পরিমাণ টাকা নিয়ে সে কোথায় যাচ্ছিল, তার সদুত্তর দিতে পারেনি ওই যুবক৷ দেখাতে পারেনি কোনও নথিও৷
advertisement
এর পরেই ওই যুবককে আটক করে নৈহাটি জিআরপি থানার পুলিশ৷ খবর দেওয়া হয় আয়কর দফতরে৷ ওই যুবকের কাছ থেকে একটি দশ টাকা নোটের অর্ধেক অংশও উদ্ধার হয়েছে৷ পুলিশ কর্মীদের ধারণা, ওই ছেঁড়া দশ টাকার নোট আসলে টাকা লেনদেনের সংকেতের জন্য ব্যবহার করা হচ্ছিল৷ সম্ভবত যাকে টাকা দেওয়ার কথা ছিল, তার কাছে ওই দশ টাকার নোটের বাকি অংশটি রয়েছে৷
advertisement
নৈহাটি জিআরপি থানার থানার থেকে খবর পেয়ে নৈহাটি স্টেশনে পৌঁছন আয়কর দফতরের কর্তারা৷ টাকা গোনার মেশিন নিয়ে এসেও নোট গোনা হয়৷ ওই যুবককে জেরাও করেন আয়কর দফতরের কর্তারা৷ যদিও রাত পর্যন্ত ওই যুবক মুখ খোলেননি বলেই খবর৷ রাতে আয়কর দফতরের বেরিয়ে গেলেও এ দিন ফের ওই যুবককে তাঁরা এসে জেরা করবেন বলেই খবর৷ ওই যুবক টিটাগড়ের বাসিন্দা কি না, তা নিয়েও সংশয় রয়েছে পুলিশের৷ যুবকের আসল পরিচয়ও খতিয়ে দেখা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Naihati Cash Recovery: নৈহাটি স্টেশনে যুবকের ব্যাগে ৬০ লক্ষ, সঙ্গে রহস্যময় ছেঁড়া দশ টাকা! জেরা করছে আয়কর দফতর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement