advertisement

Sitaram Yechury health update: আরও সঙ্কটজনক সীতারাম ইয়েচুরি! ভেন্টিলেশনেই রয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক

Last Updated:

Sitaram Yechury health update: সংকটজন অবস্থা সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। শ্বাস প্রশ্বাসে সমস‍্যা দেখা দেওয়ায় দিল্লির এইএমস-এ রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে বলেই জানা গিয়েছে সিপিআইএম সূত্রে। মঙ্গলবার সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানান হয়েছে।

আরও সঙ্কটজনক সীতারাম ইয়েচুরি! ভেন্টিলেশনেই রয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক
আরও সঙ্কটজনক সীতারাম ইয়েচুরি! ভেন্টিলেশনেই রয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক
নয়াদিল্লি: সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সংকটজনক। শ্বাস প্রশ্বাসে সমস‍্যা দেখা দেওয়ায় রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। এখনও আইসিইউতেই রয়েছেন বর্ষীয়ান নেতা। দিল্লির এইএমস-এ ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে সিপিআইএম সূত্রে। মঙ্গলবার সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানান হয়েছে ইয়েচুরিরি শারীরিক অবস্থা।
সিপিআইএম সূত্রে খবর, গত ১৯ অগাস্ট ফুসফুসের সংক্রমণ এবং জ্বর নিয়ে এইমসে ভর্তি করা হয় ইয়েচুরিকে৷ তারপর থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷
advertisement
advertisement
অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে প্রবীণ ওই সিপিএম নেতাকে৷ মঙ্গলবার আরও অবনতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার।
সিপিআইএম সূত্রে গত বৃহস্পতিবার জানান হয় ইয়েচুরির শারীরিক অবস্থার সামান‍্য উন্নতি হয়েছে। তবে মঙ্গলবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sitaram Yechury health update: আরও সঙ্কটজনক সীতারাম ইয়েচুরি! ভেন্টিলেশনেই রয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement