advertisement

Supreme Court: ‘SIR-এ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই’! সুপ্রিম নির্দেশের পরই তৃণমূলের বক্তব্য, 'মমতার অভিযোগকেই মান্যতা দেওয়া হল'!

Last Updated:

Supreme Court: সুপ্রিম কোর্ট এদিনের নির্দেশে জানায়, আইন অনুযায়ী প্রাপ্ত যেকোনও আপত্তি বিবেচনা করতে বাধ্য থাকবেন ERO-রা৷ অভিযোগকারী ব্যক্তি শুনানির জন্য উপস্থিত হন বা না হন তা নির্বিশেষেই দায়িত্ব পালন করতে হবে ইআরওদের৷

‘SIR-এ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই’, সুপ্রিম নির্দেশের পরই তৃণমূলের বক্তব্য, 'মমতার অভিযোগকেই মান্যতা দেওয়া হল'!
‘SIR-এ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই’, সুপ্রিম নির্দেশের পরই তৃণমূলের বক্তব্য, 'মমতার অভিযোগকেই মান্যতা দেওয়া হল'!
নয়াদিল্লি: এসআইআর সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটির শুনানি চলছে সুপ্রিম কোর্টে৷ গত বুধবারই এসআইআর মামলার শুনানিতে সর্বোচ্চ আদালতে সওয়াল করেছিলেন মমতা৷ গত শুনানিতেই মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল আদালতে৷ এবার শীর্ষ আদালত স্পষ্ট করল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ নেবে ইআরওরাই৷ মাইক্রো অবজারভাররা কেবল সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন৷
সুপ্রিম কোর্ট এদিনের নির্দেশে জানায়, আইন অনুযায়ী প্রাপ্ত যে কোনও আপত্তি বিবেচনা করতে বাধ্য থাকবেন ERO-রা৷ অভিযোগকারী ব্যক্তি শুনানির জন্য উপস্থিত হন বা না হন তা নির্বিশেষেই দায়িত্ব পালন করতে হবে ইআরওদের৷ আবেদনকারীর ব্যক্তির নথি যাচাইয়ের মতোই আপত্তিকারীদের দাখিলকৃত নথির সত্যতা যাচাই করা যেতে পারে।
advertisement
advertisement
দিন মাইক্রো অবজারভারদের ভূমিকা প্রসঙ্গে বিচারপতির নির্দেশ, ‘‘মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওই৷ মাইক্রো অবজারভাররা শুধুমাত্র অ‍্যাসিস্ট করবেন চিহ্নিত স্ট‍্যাচুয়েটরি অথরিটিকে’’৷ তিনি আরও বলেন, ‘‘নথি যেহেতু জমা পড়েছে এবং হিয়ারিংও হয়ে গিয়েছে। স্ক্রুটিনাইজিং করার জন‍্য আরও সময় লাগতে পারে, আমরা তাই আরও এক সপ্তাহ সময় দেওয়ার। ১৪ ফেব্রুয়ারির পর।’’ পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা ১ সপ্তাহ অতিরিক্ত বাড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷
advertisement
এ প্রসঙ্গে শীর্ষ আদালত জানায়, ৪ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় অ‍্যাপিয়ার করেছিলেন তাঁর আইনজীবীদের সঙ্গে। মাইক্রো অবজারভারদের মোতায়েন করার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। কমিশনের তরফে জানানো হয়, বারংবার অনুরোধ করার পরও রাজ‍্য সরকারের তরফে যথোপযুক্ত কর্মী নিয়োগ করা হয়নি। যাঁরা কোয়াশি জুডিশিয়াল ডিউটি পালন করতে সক্ষম। রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী জানিয়েছিলেন, অ‍্যাডিকুয়েট কর্মী দেবেন বলেছিলেন৷ রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী জানিয়েছিলেন, অ‍্যাডিকুয়েট কর্মী দেবেন বলেছিলেন।
advertisement
SIR সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত প্রতিক্রিয়া জানাল তৃণমূল৷ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে জানান হয়েছে, ‘‘সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীরা যথাযথ বলেছেন। এরপর চুলচেরা বিশ্লেষণ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সব পয়েন্টে সরব হয়েছিল। তার মান্যতা দিয়ে চলেছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দোপাধ্যায় সশরীরে গিয়েছিলেন। আজও মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা দল আমাদের যা বলেছিল। তা আজ সুপ্রিম কোর্ট বলছে। যে সব ইস্যুতে দৃষ্টি আকর্ষণ করেছিল। তার নির্দেশনামা আসছে। মমতা বন্দোপাধ্যায় আগেই গুরুতর বিষয় সেরে রেখেছিলেন। আমাদের দল বক্তব্য ও অধিকার রক্ষার লড়াই জাস্টিফাই হচ্ছে। কমিশন মানতে বাধ্য হচ্ছে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: ‘SIR-এ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই’! সুপ্রিম নির্দেশের পরই তৃণমূলের বক্তব্য, 'মমতার অভিযোগকেই মান্যতা দেওয়া হল'!
Next Article
advertisement
Bengal News: বিহার থেকে কলকাতায় ঢুকছিল সিঙ্গল-শটার, পিস্তল, কার্তুজ! ঠিক সময়ে আটকে দিল কলকাতা পুলিশ
বিহার থেকে কলকাতায় ঢুকছিল সিঙ্গল-শটার, পিস্তল, কার্তুজ! ঠিক সময়ে আটকে দিল কলকাতা পুলিশ
  • বিহার থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা

  • তল্লাশিতে উদ্ধার হয়েছে ৩টি সিঙ্গল-শটার, ২টি রিভলভার, ১টি পিস্তল

  • ১১ রাউন্ড কার্তুজও কলকাতা পুলিশের হাতে.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement