advertisement

পুলওয়ামা হামলার প্ল্যান কী ভাবে করা হয়েছিল ? সামনে এল সবচেয়ে বড় চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

আধিকারিকরা জানিয়েছেন, অ্যামোনিয়াম নাইট্রেট প্রায় ৭০ কিলোগ্রাম ও অ্যামোনিয়াম পাউডার স্থানীয় বাজার থেকে কেনা হয়েছিল ৷

#নয়াদিল্লি: কেটে গিয়েছে এক বছরের বেশি সময় ৷ তবে এখনও জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার কথা ভুলতে পারেনি গোটা দেশ ৷ বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সিআরপিএফ ট্রাককে লক্ষ্য করে ধাক্কা মারে জঙ্গিরা ৷ ঘটনায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷ জঙ্গিদের কাছে বিপুল পরিমাণে বিস্ফোরক এল কী করে ? ঘটনার এক বছর পর এই বিষয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ হামলায় যে বারুদ ব্যবহার করা হয়েছিল তার পরীক্ষা করছিলেন যে আধিকারিকরা তারা জানিয়েছেন প্রচুর প্ল্যান করে এই হামলা করা হয়েছিল ৷
ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বড় হামলা করার জন্য জঙ্গিরা পাথর খাদান থেকে প্রায় ৫০০ জিলেটিন স্টিক চুরি করেছিল ৷ এর পাশাপাশি অ্যামোনিয়াম নাইট্রেট ও অ্যামোনিয়াম পাউডার আশপাশের দোকান থেকে অল্প অল্প পরিমাণে কেনা হয়েছিল যাতে তাদের উপর সন্দেহ না হয় ৷ এছাড়া আরডিএক্সের বার ছোট ছোট মাত্রায় পাকিস্তান থেকে আনা হয়েছিল ৷
advertisement
জিলেটিন স্টিক ৫ কিলো ও ১০ কিলো  করে নিয়ে এসে এক জায়গায় করা হয় ৷ আধিকারিকরা জানিয়েছেন, অ্যামোনিয়াম নাইট্রেট প্রায় ৭০ কিলোগ্রাম ও অ্যামোনিয়াম পাউডার স্থানীয় বাজার থেকে কেনা হয়েছিল ৷ ৩৫ কিলো আরডিএক্স পাকিস্তান থেকে আনা হয়েছিল ৷
advertisement
তদন্তকারী দল আগেই জানিয়েছিল যে আত্মঘাতী এই হামলায় অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোগ্লিসারিন ও আরডিএক্স ব্যবহার করা হয়েছিল ৷ কীভাবে বিস্ফোরক জোগাড় করা হয়েছিল এবং কে তার ডেলিভারি করেছিল সমস্ত তথ্য পেয়ে গিয়েছে তদন্তকারী দল ৷ আরডিএক্স অল্প পরিমাণে পাকিস্তান থেকে আনা হয়েছিল ৷ জানা গিয়েছে জইশ এর জঙ্গিরা লুকিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুলওয়ামা হামলার প্ল্যান কী ভাবে করা হয়েছিল ? সামনে এল সবচেয়ে বড় চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement