advertisement

নৃশংস ! গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে গেল পুলিশ

Last Updated:

বিহারের বৈশালী জেলার এক পুলিশ অফিসার একটি মৃতদেহের সঙ্গে যা করলেন তা কেবল আশ্চর্যজনক নয়, অমানবিকও বটে ৷

#পটনা: পুলিশের এমন আচারণে সবাই বাকরুদ্ধ ৷ বিহারের বৈশালী জেলার এক পুলিশ অফিসার একটি মৃতদেহের সঙ্গে যা করলেন তা কেবল আশ্চর্যজনক নয়, অমানবিকও বটেও ৷ মৃতদেহের গলায় দড়ি বেঁধে তাকে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা গেল পুলিশ অফিসারকে ৷
জানা গিয়েছে, গঙ্গা থেকে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ মৃতদেহের গলায় দড়ি বেঁধে তাকে প্রায় ১ হাজার মাইল ওই ভাবে টেনে নিয়ে যায় পুলিশ ৷
সবচেয়ে দুঃখজনক বিষয়টি হল পুলিশের এই অমানবিক আচরণের বিরোধীতা করেনি কেউ ৷
advertisement
advertisement
এর আগেও অপরাধ স্বীকার করানোর জন্য বিহার পুলিশ কতটা নৃশংস হতে পারে তারই একটি ভিডিও সামনে এসেছিল ৷ ভিডিওতে বিহার পুলিশের বর্বরতার চেহারা দেখে চমকে যাবে সবাই ৷ অগাস্ট মাসের ২২ তারিখ তোলা তোলার অভিযোগ গুড্ডু সিং নামে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযোগ গুড্ডু সিংহকে দোষ স্বীকার করানোর জন্য তার উপর এমন অকত্য অত্যাচার করে পুলিশ যে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ ঘটনাটি বিহারের সীতামারি এলাকার ৷
advertisement
প্রথমে তাকে বেধড়ক মারধর করে পুলিশ ৷ মারধর করা ছাড়াও তার গোপনাঙ্গে গরম চা ঢেলে দেয় পুলিশ ৷ এমনকি তাকে ইলেকট্রিক শকও দেওয়া হয় ৷ প্রচন্ড মারের কারণে তার চোয়ালের হার ভেঙে গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নৃশংস ! গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে গেল পুলিশ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement