advertisement

ভোটাভুটিতে যোগ দেবে না শিবসেনা, অনাস্থা প্রস্তাব শুরুর আগেই জোরদার ধাক্কা বিজেপির

Last Updated:

অমিত শাহের ফোনেও গলল না বরফ ৷ বেলা ১১টা থেকে শুরু হতে চলেছে অনাস্থা প্রস্তাবের আলোচনা ৷ তার ঠিক কয়েক মুহূর্ত আগেই বিপাকে বিজেপি ৷

#নয়াদিল্লি: অমিত শাহের ফোনেও গলল না বরফ ৷ বেলা ১১টা থেকে শুরু হতে চলেছে অনাস্থা প্রস্তাবের আলোচনা ৷ তার ঠিক কয়েক মুহূর্ত আগেই বিপাকে বিজেপি ৷ অনাস্থা প্রস্তাব শুরুর ঠিক আগেই ভোলবদল করল শিবসেনা ৷ অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে গরহাজির থাকবে শিবসেনা ৷ অন্যদিকে, অনাস্থা প্রস্তাব আলোচনার শুরুতেই ওয়াকআউট করল বিজেডি দলের সাংসদরা।
বৃহস্পতিবার রাতেই উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, ‘আমরা বিজেপিকেই সমর্থন করব ৷’ অন্যদিকে, শিবসেনার বরিষ্ঠ নেতা সঞ্জয় রাউত সরাসরি বিজেপিকে সমর্থনের কথা স্বীকার করেননি ৷ শিবসেনার সাংসদরা অনাস্থা প্রস্তাব নিয়ে এমনভাবেই বারবার আলাদা আলাদা বক্তব্য রেখেছিলেন ৷ তবে, ভোটের অল্প কিছুক্ষণ আগেই শিবসেনার সরে যাওয়ার ঘটনাতে বড়সড় ধাক্কা খেল বিজেপি ৷ এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, শুক্রবার সকালেই আস্থা ভোটে সমর্থন নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল শিবসেনা ৷ শিবসেনা মুখ্যপাত্র সঞ্জয় রাউত জানিয়েছিলেন, সঠিক সিদ্ধান্ত নেবে শিবসেনা ৷ আস্থা ভোটে সমর্থন নিয়ে সিদ্ধান্ত ৷ গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে  সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সিদ্ধান্ত জানাব ৷ ’ এই বৈঠকের শেষেই ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় শিবসেনা ৷
advertisement
লোকসভা ভোটের আগে ভোট। ১৫ বছর পর সংসদে আজ শাসকের আস্থা পরীক্ষা। টিডিপির আনা অনাস্থা প্রস্তাবে এদিনই ভোটাভুটির সামনে পড়তে হবে মোদি সরকারকে । মোদি সরকারের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে প্রথমে আলোচনা । তারপর জবাবি ভাষণের শেষে ভোটাভুটি । লোকসভায় যার হাতে বেশি সংখ‍্যা, ভোটাভুটিতে তারই পাল্লা ভারী ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটাভুটিতে যোগ দেবে না শিবসেনা, অনাস্থা প্রস্তাব শুরুর আগেই জোরদার ধাক্কা বিজেপির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement