Shillong MP Death: ফুটবল খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত! মাত্র ৫৪ বছরেই প্রয়াত শিলংয়ের সাংসদ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শিলংয়ের সাংসদ রিকি সিংগকোনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
ফুটবল খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিলংয়ের সাংসদ রিকি আজ সিংগকোনের৷ ৫৪ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার শিলংয়ের মাওলাই মাওইওংয়ে নিজের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হন রিকি৷ তিনি ভয়েস অফ পিপল (ভিপিপি) দলের নেতা ছিলেন৷
জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে ফুটসলের একটি ম্যাচে অংশ নিয়েছিলেন রিকি৷ তাঁকে প্রথমে মাওইওংয়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখানে কোনও চিকিৎসক না থাকায় জাইআও-য়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি৷ মৃত্যু হয় রিকির৷
সাংসদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রিস্টোন টাইনসোং সহ বিভিন্ন দলের নেতারা হাসপাতালে পৌঁছন৷ ভিপিপি দলের প্রধান এম বাসাইয়াওমোইতও হাসপাতালে যান৷
advertisement
advertisement
শিলংয়ের সাংসদ রিকির আকস্মিক প্রয়াণে মেঘালয়ের সাধারণ মানুষও স্তম্ভিত৷ বিভিন্ন দলের নেতৃত্ব এবং রাজনৈতিক কর্মীরাও রিকির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ শোকপ্রকাশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা৷ প্রয়াত সাংসদের পরিবার, বন্ধু এবং অনুগামীদের সমবেদনা জানিয়েছেন তিনি৷
এক্স হ্যান্ডেলে মেঘালয়ের মুখ্যমন্ত্রী লেখেন, শিলংয়ের সাংসদ রিকি এ জে সিংগকোনের প্রয়ানের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে শোকস্তব্ধ৷ জনসেবার প্রতি তাঁর উৎসাহ এবং মানুষের প্রতি আন্তরিক ভাবে দায়বদ্ধ ছিলেন রিকি৷ খুবই সাধারণ ভাবে জীবনযাপন করে সমাজের কল্যাণের চেষ্টা করতেন রিকি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2026 2:33 PM IST









