advertisement

শিনার জাল অ্যাকাউন্ট থেকে বিধিকেও হুমকি ইন্দ্রাণীর

Last Updated:

শিনা বোরা হত্যা মামলার পরতে পরতে চমক ৷ রহস্যের জট যত খুলছে, একের পর এক তথ্য সামনে আসছে ৷ তদন্তকারীদের মতে, সমাধান সূত্র লুকিয়ে আছে মেল এবং ফোন রেকর্ডসের মধ্যে ৷ এবার সামনে এল শিনা বোরার নামে শিনার ল্যান্ডলর্ডকে পাঠানো জাল চিঠি ৷ চিঠিটি পাঠানো হয় ২০১২ সালের জুলাই মাসে ৷ অথচ তার ৩ মাস আগেই এপ্রিলের ২৪ তারিখ খুন হয়ে গেছেন শিনা ৷

#মুম্বই: শিনা বোরা হত্যা মামলার পরতে পরতে চমক ৷ রহস্যের জট যত খুলছে, একের পর এক তথ্য আসছে সামনে ৷ তদন্তকারীদের মতে, সমাধান সূত্র লুকিয়ে আছে মেল এবং ফোন রেকর্ডসের মধ্যেই ৷ এবার সামনে এল শিনা বোরার নামে শিনার ল্যান্ডলর্ডকে পাঠানো জাল চিঠি ৷ চিঠিটি পাঠানো হয় ২০১২ সালের জুলাই মাসে ৷  অথচ তার ৩ মাস আগেই এপ্রিলের ২৪ তারিখ  খুন হয় শিনার ৷
সিবিআই-এর পেশ করা চার্জশিটে স্পষ্টভাবে বলা হয়েছে, কীভাবে ইন্দ্রাণী তাঁর সহকারীকে নির্দেশ দিয়েছিলেন, শিনার সই জাল করে বাড়ি মালিককে মেল করতে ৷ চিঠিতে বাড়িমালিককে জানানো হয় যে, শিনা ওই বাড়িতে আর থাকতে চায় না ৷ সমস্ত পাওনা টাকার হিসেব মিটিয়ে সে ওই বাড়ি ছেড়ে দিচ্ছে ৷
১৩ এপ্রিল, ২০১১ তে রাহুল মুখোপাধ্যায় তার বাবা পিটারকে পাঠানো একটি মেলে লেখে, তাঁর সৎ মা ইন্দ্রাণী  তাকে এবং শিনাকে ক্রমাগত হুমকি দিচ্ছেন ৷ তারা দুজনেই ব্যাপারটাকে আর হালকাভাবে নিতে পারছেন না ৷ তাই হুমকির সমস্ত তথ্য প্রমাণ তারা নথি হিসেবে তুলে রাখছেন এবং প্রশাসনকেও জানিয়ে রেখেছেন ৷ নিজেদের নিরাপত্তা করতেই তারা এই ব্যবস্থা নিচ্ছে ৷ যদি তার অথবা শিনার কিছু হয় তাহলে ভারত এবং ব্রিটেনের প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে ৷
advertisement
advertisement
IndiaTv92a36d_Sheena-Indrani
শিনা খুন হওয়ার প্রায় নয় মাস বাদে, শিনার জাল অ্যাকাউন্ট থেকে তাঁর সৎ বোন বিধিকে একটি মেল পাঠানো হয় ৷ তদন্তকারীদের মতে,  শিনা যে এখনও বেঁচে আছে এই ধোকার টাঁটিটা বজায় রাখতে ওই মেলটি করেন ইন্দ্রাণী ৷ চিঠির বয়ান অনুযায়ী, শিনা বিধিকে সাবধান করেছিল তাঁর ব্যাপার থেকে দূরে থাকার জন্য ৷ প্রসঙ্গত, শিনা বোরা সন্দেহজনকভাবে উধাও হয়ে যাওয়ার পর, বিধিও বারবার তার বাবা- মা-র থেকে শিনা কোথায়  আছে জানতে চেয়ে প্রশ্ন করেছিল ৷
advertisement
চার্জশিট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, খুন হওয়ার বেশ কিছুদিন আগে শিনা এবং ইন্দ্রাণীর মধ্যে বেশ কিছু মেল চালাচালি হয়েছিল ৷ প্রতিটা মেলেই ইন্দ্রাণী শিনাকে বোঝানোর চেষ্টা করেছিল, যাতে শিনা ২৪ এপ্রিল, ২০১২ তার সঙ্গে দেখা করে ৷ ইন্দ্রাণী এও বলেছিলেন, তিনি শিনাকে রাহুলের সঙ্গে বাগদান করার জন্য আংটি দিতে চান ৷ এমনকী, রাহুল-শিনার সম্পর্কে তার আর কোনও আপত্তি নেই তাও জানান ৷ হয়ত, মায়ের এমন কথাকেই বিশ্বাস করে শিনা দেখা করতে গিয়েছিলেন ৷ আর এই বিশ্বাসই  তাঁর শেষ ডেকে এনেছিল ৷
advertisement
শিনা বোরা হত্যা রহস্যের বিভিন্ন দিক সামনে আসছে সিবিআই-এর চার্জশিট পেশের পর ৷ বিধি মুখোপাধ্যায় এবং রাহুল মুখোপাধ্যায়ের স্বীকারোক্তি আরও মজবুত করেছে সিবিআই-এর চার্জশিটকে ৷ তদন্তকারীদের অনুমানকে দৃঢ় করেছে  রাহুলের দেওয়া নথি এবং মেল-ফোন রেকর্ডস ৷  জনসমক্ষে রাহুল তার বাবা পিটারকে নির্দোষ বললেও, তারই সিবিআইকে  তুলে দেওয়া তথ্যপ্রমাণ বলছে অন্য কথা ৷ হাই-প্রোফাইল এই মার্ডার স্টোরি থেকে ধীরে ধীরে উঠছে পর্দা  ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শিনার জাল অ্যাকাউন্ট থেকে বিধিকেও হুমকি ইন্দ্রাণীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement