advertisement

Delhi Hospital Fire: ভয়াবহ আগুনে প্রাণ গেল ৭ সদ্যোজাতর! দিল্লির শিশু হাসপাতালে মর্মান্তিক ঘটনা

Last Updated:

Delhi Hospital Fire: আগুন নেভাতে ছুটে যায় দমকল ৷ উদ্ধার করা হয় ১১ সদ্যোজাতকে। কিন্তু সেই একই দুর্ঘটনায় প্রাণ হারায় ৭ সদ্যোজাত।

নয়াদিল্লি: শনিবার রাতে দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পূর্ব দিল্লির এক ‘বেবি কেয়ার সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন নেভাতে ছুটে যায় দমকল ৷ উদ্ধার করা হয় ১১ সদ্যোজাতকে। কিন্তু সেই একই দুর্ঘটনায় প্রাণ হারায় ৭ সদ্যোজাত।
দিল্লি পুলিশ আইপিসি ধারা ৩৩৬, ৩০৪এ, এবং ৩৪ এর ধারায় বেবি কেয়ার নিউ বর্ন হাসপাতালের প্রোপ্রাইটর নবীন চিনচির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে৷ হাসপাতালের ফায়ার এনওসি আছে কি না, তা নির্ধারণের জন্য তদন্ত চলছে৷ হাসপাতালের মালিক পলাতক বলে জানা গিয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিসেস (ডিএফএস)-এর তরফে জানানো হয়, ১১.৩২-এ তারা ফোন পায়। ন’টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছেছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ভবন থেকে ১১ নবজাতককে উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই অগ্নিকাণ্ড। হাসপাতালে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে বলে খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Hospital Fire: ভয়াবহ আগুনে প্রাণ গেল ৭ সদ্যোজাতর! দিল্লির শিশু হাসপাতালে মর্মান্তিক ঘটনা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement