advertisement

'আমার সঠিক প্রশিক্ষণেই সংস্কৃত ও তামিল ভাষায় কথা বলবে প্রাণীরা', দাবি স্বঘোষিত ধর্মগুরুর

Last Updated:
#নয়াদিল্লি: স্বামী নিত্যানন্দ । এর আগে এক যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছিল তাঁর নাম । এবার তাঁর দাবি যদিও অন্যরকম । গরু,কাক ও অন্য প্রাণীরা সংস্কৃতে কথা বলতে পারবে যদি তিনি প্রশিক্ষণ দেন, এমনটাই দাবি তাঁর ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে এই বিষয়ে৷ এই ভিডিওতে তিনি জানিয়েছেন এই প্রাণীদের নির্দিষ্ট কয়েকটি অভ্যন্তরীণ অঙ্গ না থাকলেও অতিপ্রাকৃত উপায়ে সেই অঙ্গগুলির উৎপত্তি ঘটানো সম্ভব । অবচেতন মনকে কাজে লাগিয়ে এই অঙ্গবিকাশ ঘটানো সম্ভব । এরপর বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্যে তিনি প্রমাণ করতে পারবেন যে সঠিক প্রশিক্ষণেই এরা নির্দিষ্ট ভাষায় কথা বলতে পারবে ।
advertisement
আরও পড়ূন: মাঝ আকাশে অসুস্থ ৩০ জন বিমানযাত্রী ! নাক এবং কান থেকে শুরু হয় রক্তপাত...
তিনি আরও জানিয়েছেন ইতিমধ্যে একটি বিশেষ সফটওয়্যার নিয়ে তিনি কাজ শুরু করে দিয়েছেন৷ তাঁর দাবি খুব ভালো কাজ করছে সেই সফটওয়্যার৷ স্বষোষিত ধর্মগুরু বলেন, বাঁদর, সিংহ এবং বাঘের জন্য ওই সফটওয়্যার দিয়ে ভোকাল কর্ড তৈরি করব, যাতে তারা ভাষা বুঝতে ও বলতে পারে। মোষ এবং গরুদের ওপর এই ভোকাল কর্ড প্রয়োগ করে তাদের সংস্কৃত ও তামিল ভাষা শেখানো যাবে । আগামী এক বছরেই তিনি এই তত্ত্ব প্রমাণ করবেন বলে জানিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ূন: ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকের আর্জি জানিয়ে মোদিকে চিঠি ইমরানের
ইতিমধ্যেই শুরু হয়েছে হাসিঠাট্টা ও সোশ্যাল মিডিয়ায় রীতিমত জনপ্রিয় হয়েছে এই ভিডিও ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'আমার সঠিক প্রশিক্ষণেই সংস্কৃত ও তামিল ভাষায় কথা বলবে প্রাণীরা', দাবি স্বঘোষিত ধর্মগুরুর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement