advertisement

ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকের আর্জি জানিয়ে মোদিকে চিঠি ইমরানের

Last Updated:
#নয়াদিল্লি: রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে দুই দেশের মধ্যে বার্তালাপ পুনরায় শুরু করার আর্জি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি চিঠি লিখে এই আর্জি জানিয়েছেন ইমরান ।
ওই চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাক-বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশীর সঙ্গে একটি যুগ্ম বৈঠকের আর্জি জানিয়েছেন ইমরান । নতুন সরকার গঠনের পর পাক-মন্ত্রকের তরফে এটিই প্রথম দ্বিপাক্ষিক স্তরের বৈঠকের প্রস্তাব । গত ২০ অগস্ট মোদি একটি চিঠিতে জানিয়েছিলেন ইসলামাদের সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় নয়াদিল্লি। শান্তি বজায় রাখতে ভারত সর্বদা প্রস্তুত, জানিয়েছিলেন মোদি ।
advertisement
২০১৬ সালে উরিতে সন্ত্রাসবাদী হামলার পরে দুই দেশের সম্পর্কের অবনতি হয় ও ভারত এর আগেও সাফ জানিয়ে দিয়েছিল যে সন্ত্রাসমূলক কোনও কাজের সঙ্গেই আপোষ করবে না দিল্লি ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকের আর্জি জানিয়ে মোদিকে চিঠি ইমরানের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement