advertisement

নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত আসারাম বাপু,দোষী আরও ২

Last Updated:

নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন স্ব-ঘোষিত ধর্মগুরু আসারাম বাপু ৷ দোষী সাব্যস্ত হলেন বাকি অভিযুক্তরাও ৷

#যোধপুর: নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন স্ব-ঘোষিত ধর্মগুরু আসারাম বাপু ৷ দোষী সাব্যস্ত হলেন আসারাম-সহ আরও দুই অভিযুক্তরা ৷ বেকসুর খালাস করা হল দুইজনকে পাঁচ বছর আগের ধর্ষণ মামলার রায় দিল যোধপুর আদালত ৷ রাজস্থান হাইকোর্টের নির্দেশে আজ যোধপুর সংশোধনাগারের মধ্যেই বসেছিল আদালত ৷ বিচারক মধুসূদন শর্মা আজ এই রায় ঘোষণা করেন ৷
গুরমিত রাম রহিমের ঘটনাকে স্মৃতিতে রেখে রায়দান পর্বের পর যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল যোধপুর জেল চত্বর ৷ নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজস্থান, গুজরাত, হরিয়ানা ও উত্তরপ্রদেশে ৷
advertisement
জোড়া ধর্ষণ মামলায় অভিযুক্ত স্ব-ঘোষিত ধর্ম গুরু গুরমিত রাম রহিমের সাজা ঘোষণার পরেই উদ্দেশ্য প্রোণোদিতভাবে তাণ্ডব চলেছিল একাধিক রাজ্যে ৷ ঘটনায় প্রাণ গিয়েছিল ৩৬ জনের ৷ নষ্ট হয় প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি ৷ তাই এ বার আসারামের বেলায় কোনও ঝুঁকি নিতে চায়নি প্রশাসন ৷
advertisement
অভিযোগ, ২০১৩ সালে মানাই গ্রামে নিজের আশ্রমে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে আসারাম ৷ এরপর আসারাম ও তাঁর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে দুই বোন ৷ ধর্ষণের মামলা শুরু হয় আসারাম বাপুর বিরুদ্ধে ৷ গ্রেফতার হন তিনি ৷ জেলে থাকাকালীন ১২ বার জামিনের আবেদন করেছেন ৷ কিন্তু প্রত্যেকবারেই আদালতে খারিজ হয়ে যায় তা ৷ গুরমিতের মতো হাইকোর্টের নির্দেশে আসারামে বিচারসভাও বসেছিল যোধপুর জেলের মধ্যে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত আসারাম বাপু,দোষী আরও ২
Next Article
advertisement
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
  • অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই !

  • 'অঙ্গ বঙ্গ কলিঙ্গ-তে একসঙ্গে বিজেপি সরকার গড়বে'

  • বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে BJP সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement