advertisement

২০০০ টাকার নোটের খুচরো নিয়ে সমস্যা, এই এটিএম-এ মিলবে শুধু ১০০ টাকার নোট

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় রাতারাতি বাতিল ৫০০ ও ১০০০-এর নোট ৷ বড় নোট বাতিল, এদিকে খুচরোর হাহাকারে থমকে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জীবন ৷

#মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় রাতারাতি বাতিল ৫০০ ও ১০০০-এর নোট ৷ বড় নোট বাতিল, এদিকে খুচরোর হাহাকারে থমকে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জীবন ৷ একদিন বন্ধ থাকার পর ব্যাঙ্ক খুলতেই নোট বদলানোর হিড়িক ৷ কিন্তু তাতেও মিটল না খুচরো সমস্যা ৷
২০০০ টাকার নতুন নোট মিললেও তা নিয়েও খুশি নন আমজনতা ৷ তার কারণ একটাই, এবার এই দু’হাজার নোট খুচরো করে দেবে কে ? বাজারে তো খুচরোর আকাল চিরকালই ৷ ১০০০ টাকার নোটই খুচরো করতে এতদিন কালঘাম ছুটত ৷ সেখানে ২০০০ টাকার খুচরো কোথায় পাওয়া যাবে ! ৫০০ টাকার নতুন নোট অমিল ৷ ব্যাঙ্কে আসা নতুন টাকা আধবেলা ফুরোতে না ফুরোতেই শেষ ৷ এবার কী?
advertisement
সমস্যার সমাধান করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ দু’দিন বন্ধ থাকার পর ১১ তারিখ খুলছে এটিএম ৷ সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে SBI এটিএম থেকে শুধু ১০০ ও ৫০ টাকার নোট বণ্টনের ব্যবস্থা করেছে ৷ SBI চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য জানিয়েছেন, স্টেট ব্যাঙ্কের কোনও এটিএম থেকেই নতুন ২০০০ টাকার নোট ভরা হচ্ছে না ৷ শুধু ব্যাঙ্ক থেকেই পাওয়া যাবে ২০০০ টাকার নোট ৷
advertisement
advertisement
একইসঙ্গে চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য জানিয়েছেন, নোট বদলাতে গ্রাহকদের সুবিধার জন্য কালকের মধ্যে স্টেটব্যাঙ্কে নতুন ৭ হাজার ডিপোজিট মেশিন বসানো হচ্ছে ৷ সেখানেই টাকা ফেলতে পারবেন গ্রাহকরা ৷ স্টেট ব্যাঙ্কে গ্রাহকেরা যেকোনও পরিমান টাকা জমা রাখতে পারবেন ৷
advertisement
বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হবে এটিএম-এ টাকা ভরার কাজ ৷ টাকা ভরতে নেওয়া হচ্ছে অতিরিক্ত গাড়ি ৷ তবে পর্যাপ্ত টাকা না থাকায় সব এটিএমে টাকা ভরতে পারছে না ব্যাঙ্ক ৷ তাই এসবিআই সূত্রে খবর, রাজ্যে ৫২০০ টি SBI এটিএম এর মধ্যে খোলা থাকবে মাত্র ২৫০টি এটিএম বলে জানা গিয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের নতুন গাইডলাইন অনুযায়ী, এটিএম ব্যবহার করে এক একেকবারে তোলা যাবে ২০০০ টাকা, সপ্তাহে চার হাজার টাকা ৷
advertisement
ব্যাঙ্ক ছাড়াও এটিএম-এর সহায়তায় শুক্রবার থেকে নোট বদল করতে পারবেন সাধারণ মানুষ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০০০ টাকার নোটের খুচরো নিয়ে সমস্যা, এই এটিএম-এ মিলবে শুধু ১০০ টাকার নোট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement