advertisement

পাকিস্তান সফর সেরে ভারতে আসছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন

Last Updated:
#নয়াদিল্লি: সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন মঙ্গলবার ভারতে আসতে চলেছেন ৷ জানা গিয়েছে, পুলওয়ামা হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সন্ত্রাসবাদী মনোভাব নিয়ে যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে কথা বলা হবে ভারতের পক্ষ থেকে ৷ কেননা, সম্প্রতি পাকিস্তান সফরে মহমম্দ বিন সলমনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখেছে ভারত ৷ আর তা থেকেই এই আলোচনার কথা ভাবছে এদেশের সরকার ৷
সোমবার পাকিস্তান থেকেই ভারতে আসার কথা ছিল সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের ৷ পুলওয়ামা হামলার পর, ভারতের পক্ষ থেকে মহম্মদ বিন সলমনকে সাফ জানিয়ে দেওয়া হয়, পাকিস্তান থেকে ভারতে আসা যাবে না ৷ সেই কারণেই, পাকিস্তান থেকে সোজা রিয়াদে পৌঁছন মহম্মদ বিন সলমন ৷ সেখান থেকেই মঙ্গলবার ভারতের জন্য যাত্রা শুরু করবেন তিনি ৷
advertisement
সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের এটাই প্রথম ভারত সফর ৷ জানা গিয়েছে, এই সফরে দু’দেশের নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামতের আদানপ্রদান হবে ৷ সঙ্গে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদী মনোভাব সম্পর্কেও আলোচনা হওয়ার কথা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাকিস্তান সফর সেরে ভারতে আসছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement