advertisement

স্যামসাং গ্যালাক্সি নোট-২ ফেটে বিমানে আগুন

Last Updated:

ফোন তো নয় এ যেন হাতবোমা ৷ বোমার চেয়েও ভয়ানক হয়ে উঠছে হাতে ধরে থাকা মোবাইল ৷

#চেন্নাই: ফোন তো নয় এ যেন হাতবোমা ৷ বোমার চেয়েও ভয়ানক হয়ে উঠছে হাতে ধরে থাকা মোবাইল ৷ এই ফোনের জন্যই আগুনে পুড়ে মরতে বসেছিলেন সিঙ্গাপুর থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের যাত্রীরা ৷
সিঙ্গাপুর থেকে চেন্নাই আসার পথে ইন্ডিগো বিমানে এক যাত্রীর মোবাইল ফেটে আগুন লেগে যাওয়ার উপক্রম হয় ৷ ইন্ডিগোর কেবিন ক্রু-য়ের তৎপরতায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পায় বিমানটি ৷
ইন্ডিগো কর্তৃপক্ষ DGCA-কে জানিয়েছে, এদিন সকালে সিঙ্গাপুর থেকে আসার পথে 6E-054 উড়ানে হ্যাট র‍্যাকে থাকা এক যাত্রীর স্যামসাং গ্যালাক্সি নোট২-এর ব্যাটারি ফেটে আগুন ধরে যায় ৷ প্রবল ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিমান ৷ কেবিন ক্রু সঙ্গে সঙ্গে জ্বলন্ত ফোনটিকে জলভরা বালতিতে ফেলে দেয় ৷ ফোম দিয়ে নিভিয়ে ফেলা হয় আগুন ৷ পরে স্বাভাবিকভাবেই বিমানটি চেন্নাইতে অবতরণ করে ৷ পরে মোবাইলটিকে ফের পরীক্ষা করে দেখা হয় ৷
advertisement
advertisement
ওই বিমানে দায়িত্বে থাকা একজন কেবিন ক্রু জানিয়েছেন, বিমানের ২৩সি সিটের উপরে রাখা হ্যাট র‍্যাক থেকে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে ৷ সঙ্গে সঙ্গে আগুন নেভানোর ব্যবস্থা করা হয় এবং পাইলটের মাধ্যমে ATC-কেও জানানো হয় ৷
এর আগে স্যামসাং কোম্পানির নোট ৭ ফোন নিয়ে বিমানে ওঠা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ বিশ্বের বিভিন্ন জায়গায় স্যামসাং-এর এই মডেলটির ব্যাটারি ফেটে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে ৷ তাই বিমানে এর ব্যবহার ব্যান করা হয় ৷ তবে স্যামসাং গ্যালাক্সি নোট২ ফেটে বিমানে আগুন লেগে যাওয়ার মতো ঘটনা ভারতে এই প্রথম ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্যামসাং গ্যালাক্সি নোট-২ ফেটে বিমানে আগুন
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement