advertisement

আজই শবরীমালা মন্দিরের দরজা বন্ধ হচ্ছে দর্শনার্থীদের জন্য

Last Updated:
#তিরুঅনন্তপুরম: সোমবার রাত ১০ টায় বন্ধ হয়ে যাচ্ছে শবরীমালা মন্দিরের দরজা ৷ সুপ্রিম কোর্টের রায়ের পরেও সব বয়সের মহিলারা অবাধে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারছেন না ৷ মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য সরকার ৷ যার সাহস দেখিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে চেষ্টা করেন ৷ তারাও বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে পড়ে মন্দিরের দরজা থেকে ফিরে গিয়েছেন ৷
রবিবার রাতে ৪৭ বছর বয়সের এক মহিলা মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করতেই বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন তিনি ৷ ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ তাই পাঁচদিন ধরে টানা চরম উত্তেজনার শেষে সোমবার বন্ধ হচ্ছে শবরীমালা মন্দিরের দরজা ৷
advertisement
advertisement
বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হতে পারেন সাংবাদিকেরাও ৷ সেই কারণে জরুরিকালীন ভিত্তিতে মন্দির চত্বর থেকে তাদের সরে যাওয়ার নির্দেশ দিল পুলিশ ৷ এককথায় শবরীমালার পরিস্থিতি এখন ভয়াবহ ৷ মন্দিরের ভিতরেই বিক্ষোভকারীরা ক্যাম্পেন করছেন ৷ সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশে বাধা দিতে তারা একজোট হয়ে প্রতিবাদ জানাচ্ছেন ৷ যেকোনও মুহূর্তে নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন তারা ৷ সেই আশঙ্কাতেই আপাতত মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ ৷
advertisement
পাহাড়ঘেরা কেরলের এই বিখ্যাত মন্দিরে দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ৫৩ বছর ধরে চালু এই প্রথাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। সব মামলা একত্রিত করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্ব গঠিত হয় সাংবিধানিক বেঞ্চ। পাঁচ সদস্যের বেঞ্চ আট দিন ধরে শুনানির পর শুক্রবার ঐতিহাসিক রায় দেয় ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজই শবরীমালা মন্দিরের দরজা বন্ধ হচ্ছে দর্শনার্থীদের জন্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement