advertisement

রেকর্ড পতন সত্ত্বেও ভারতীয় টাকার জন্য এটাই সর্বশ্রেষ্ঠ সময়, মন্তব্য রেলমন্ত্রীর

Last Updated:
#নয়াদিল্লি: ডলারের সাপেক্ষে ভরাডুবি টাকা কিন্তু গত ১৫ বছরের তুলনায় এটাই নাকি ভারতীয় মুদ্রার জন্য সর্বশ্রেষ্ঠ সময়, এমনই মনে করেন রেলমন্ত্রী পীযূষ গয়াল ।
গত ৫ বছরে টাকার পতনের হার মাত্র ৭ শতাংশ ও ভারতীয় টাকা এই মুহূর্তে বরং সবচেয়ে ভাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, মত রেলমন্ত্রীর । শুক্রবার যদিও মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ে হয়েছে ৭৪ । এমনকী কর্মসংস্থানের দিক থেকেও সার্বিক উন্নতি হয়েছে দেশে । শুধুমাত্র সরকারি চাকরি অর্থনীতির সমৃদ্ধি ঘটাতে পারে না, জানিয়েছেন গয়াল । নতুন বাণিজ্যিক সংস্থা বা স্টার্টআপ গড়ে তুলতেও উৎসাহ দিচ্ছে কেন্দ্র । রেলমন্ত্রকের উন্নতি ঘটেছে অনেকাংশেই, দাবি মন্ত্রীর ।  টাকার পতন সত্ত্বেও অন্য উঠতি অর্থনীতির তুলনায় অনেকটাই ভাল জায়গায় দাঁড়িয়ে ভারতীয় অর্থনীতি, জানিয়েছেন গয়াল ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেকর্ড পতন সত্ত্বেও ভারতীয় টাকার জন্য এটাই সর্বশ্রেষ্ঠ সময়, মন্তব্য রেলমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement