advertisement

ভোট দিয়ে তেরঙার বদলে প্যারাগুয়ের পতাকা পোস্ট রবার্ট বঢরার, ট্যুইটারে ব্যাপক ট্রোলের মুখে

Last Updated:

দেদার ট্রোলিংয়ে নাজেহাল হয়ে শেষমেশ তড়িঘড়ি ভুল শোধরান রবার্ট৷ ইমোজিতে প্যারাগুয়ের বদলে ভারতের তেরঙা পতাকার ইমোজি দেন৷ আর কী! ততক্ষণে তাঁর আগের ট্যুইট ভাইরাল৷ স্ক্রিনশট শেয়ার করা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

#নয়াদিল্লি: ভোট দিয়ে তর্জনিতে কালি লাগানো ছবিটি পোস্ট করেন ট্যুইটারে৷ একজন সচেতন নাগরিক হিসেবে ভোটদানের মতো শুভ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়৷ এই পর্যন্ত সব ঠিক ছিল৷ গোল বাধাঁলো, ট্যুইটের শেষের দিকে একটি ইমোজি৷ দিতে চেয়েছিলেন ভারতের পতাকা৷ দিয়ে ফেললেন প্যারাগুয়ের পতাকার ইমোজি৷ আর যায় কোথায়! ট্যুইটারে ব্যাপক ট্রোলের মুখে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার স্বামী রবার্ট বঢরা৷
রবার্ট বঢরার সেই ভুল ট্যুইট রবার্ট বঢরার সেই ভুল ট্যুইট
দেদার ট্রোলিংয়ে নাজেহাল হয়ে শেষমেশ তড়িঘড়ি ভুল শোধরান রবার্ট৷ ইমোজিতে প্যারাগুয়ের বদলে ভারতের তেরঙা পতাকার ইমোজি দেন৷ আর কী! ততক্ষণে তাঁর আগের ট্যুইট ভাইরাল৷ স্ক্রিনশট শেয়ার করা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ নেটিজেনদের সমালোচনা ঝেলতে হয় রবার্টকে৷
advertisement
advertisement
advertisement
ফেসবুকেও ভুল শুধরে দেন রবার্ট৷ ভুল স্বীকার করে রবার্ট ট্যুইট করেন, 'ভারত আমার হৃদয়ে রয়েছে৷ আমি তেরঙাকে স্যালুট করি৷ আমার পোস্টে প্যারাগুয়ের পতাকা ব্যবহারটা জাস্ট একটি ভুল৷ আমি ভালো করেই জানি, আপনারা জানেন এটা একটা ভুল মাত্র৷ কিন্তু আপনারা ঠিক করলেন, আমার ভুলটি নিয়েই খেলা করবেন৷ যেখানে আলোচনার এতগুলি বিষয় রয়েছে৷ খারাপ লাগল৷ যাকগে, সকলে ভালো থাকবেন৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভোট দিয়ে তেরঙার বদলে প্যারাগুয়ের পতাকা পোস্ট রবার্ট বঢরার, ট্যুইটারে ব্যাপক ট্রোলের মুখে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement