advertisement

Road Accident: ভয়াবহ দুর্ঘটনা, শোভাযাত্রায় ঢুকে পড়ল মদ্যপ চালকের গাড়ি, নিমেষে পিষে গেলেন বহু! মৃত ৩, আহত বহু

Last Updated:

Road Accident: ছত্তিসগড়ে ভয়াবহ দুর্ঘটনার জেরে ৩ জনের মৃত্যু এবং ২২ জন আহত হয়েছেন। বুধবার ছত্তিশগড়ের জশপুর জেলায় একটি এসইউভি শোভাযাত্রায় ধাক্কা মারার পর কমপক্ষে ৩ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।

ভয়াবহ দুর্ঘটনা
ভয়াবহ দুর্ঘটনা
ছত্তিসগড়ে ভয়াবহ দুর্ঘটনার জেরে ৩ জনের মৃত্যু এবং ২২ জন আহত হয়েছেন। বুধবার ছত্তিশগড়ের জশপুর জেলায় একটি এসইউভি শোভাযাত্রায় ধাক্কা মারার পর কমপক্ষে ৩ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ ৪০ বছর বয়সি চালককে গ্রেফতার করেছে।
গণপতি উৎসবের সময় মূর্তি বিসর্জন শোভাযাত্রায় ১০০ জনেরও বেশি স্থানীয় লোক অংশ নিয়েছিলেন, সেই সময় একটি বেপরোয়া SUV বাগিচা-জশপুর রোডে শোভাযাত্রায় ঢুকে পড়ে বলে জানিয়েছেন জশপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শশী মোহন সিং। মঙ্গলবার রাতে জুরুদন্ড গ্রামে ঘটেছিল।
advertisement
advertisement
দুর্ঘটনায় নিহতদের নাম বিপিন প্রজাপতি (১৭), অরবিন্দ কেরকেট্টা (১৯) এবং খিরোভাতি যাদব (৩২)। একই সঙ্গে এই ঘটনায় ২২ জন আহত হয়েছেন। পুলিশ সুপার বলেন, “যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের পার্শ্ববর্তী সুরগুজা জেলার আম্বিকাপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, অন্যদের স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।”
advertisement
চালক সুখসাগর বৈষ্ণব মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ আধিকারিক বলেন, “তাকে গ্রেফতার করা হয়েছে এবং ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Road Accident: ভয়াবহ দুর্ঘটনা, শোভাযাত্রায় ঢুকে পড়ল মদ্যপ চালকের গাড়ি, নিমেষে পিষে গেলেন বহু! মৃত ৩, আহত বহু
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement