advertisement

বিহারে ভোটের সময় পিকনিক করছিলেন রাহুল গান্ধি, ক্ষোভ উগরে দিলেন আরজেডি নেতা

Last Updated:

মহাজোটের হয়ে বিহারে ৭০টি আসনে লড়েছিল কংগ্রেস৷ শেষ পর্যন্ত মাত্র ২০টি আসনে জয়ী হয় তারা৷ অন্যদিকে বিহারে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে আরজেডি৷

#পটনা: ভোটের ফলেই স্পষ্ট, কংগ্রেসের ব্যর্থতাতেই বিহারে একটুর জন্য ক্ষমতা দখল করতে ব্যর্থ হয়েছে মহাজোট৷ আর এটাই কিছুতে মেনে নিতে পারছেন না আরজেডি নেতারা৷ কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রকাশ্যেই মুখ খুলতে শুরু করেছেন তাঁরা৷ এমন কি, ছাড় পাচ্ছেন না রাহুল গান্ধিও৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে তোপ দেগে আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি অভিযোগ করলেন, বিহারে নির্বাচনের সময় প্রিয়াঙ্কা গান্ধির বাড়িতে পিকনিকে ব্যস্ত ছিলেন রাহুল৷
মহাজোটের হয়ে বিহারে ৭০টি আসনে লড়েছিল কংগ্রেস৷ শেষ পর্যন্ত মাত্র ২০টি আসনে জয়ী হয় তারা৷ অন্যদিকে বিহারে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে আরজেডি৷ ভাল ফল করে মহাজোটের শরিক বামেরাও৷ কিন্তু তার পরেও কংগ্রেসের ব্যর্থতাতেই ম্যাজিক ফিগারে পৌঁছতে ব্যর্থ হয় মহাজোট৷
শিবানন্দ তিওয়ারির অভিযোগ, বিহারে ভোট প্রচার পর্বে মাত্র তিনটি জনসভা করেন রাহুল গান্ধি৷ প্রিয়াঙ্কা গান্ধি প্রচারেই আসেননি৷ এমন সব নেতাদের বিহারে জনসভা করতে পাঠায় কংগ্রেস, যাঁদের মুখই ভাল ভাবে চেনেন না বিহারের ভোটাররা৷ তার ফলেই বিহারে কংগ্রেসের এই দুরবস্থা বলে ক্ষোভ উগরে দিয়েছেন ওই আরজেডি নেতা৷
advertisement
advertisement
শিবানন্দ তিওয়ারি বলেন, 'বিহারে ভোটের প্রচার যখন তুঙ্গে তখন সিমলায় প্রিয়াঙ্কা গান্ধির বাড়িতে পিকনিক করছিলেন রাহুল গান্ধি৷ এ ভাবে একটা দল চলে? এর পর তো অভিযোগ উঠবে বিজেপি-র সুবিধা করতেই এ ভাবে চলছে কংগ্রেস৷'
ওই নেতা কটাক্ষ করে বলেন, শুধু বিহারে নয় অন্যান্য রাজ্যেও কংগ্রেস যতসম্ভব বেশি আসনে লড়ে৷ কিন্তু বেশি সংখ্যক আসনে জিততে পারে না তারা৷
advertisement
কংগ্রেস নেতাদের একাংশের অবশ্য দাবি, বিহারে মহাজোটের আসন রফা চূড়ান্ত করতে দেরি হওয়াতেই ভোটে অল্পের জন্য হারতে হয়েছে৷ কংগ্রেস নেতা তারিক আনওয়ার এমনই দাবি করেছেন৷ কিন্তু বিহার সহ বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে বিশ্রি ব্যর্থতার পর কংগ্রেসের মধ্যেও বিদ্রোহের সুর জোরাল হচ্ছে৷ দল যেভাবে চলছে তাতে চরম হতাশা প্রকাশ করেছেন সিনিয়র নেতা কপিল সিবাল৷ তিনি বলেছেন, মানুষ আর কংগ্রেসকে বিকল্প হিসেবেও ভাবছে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিহারে ভোটের সময় পিকনিক করছিলেন রাহুল গান্ধি, ক্ষোভ উগরে দিলেন আরজেডি নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement