advertisement

তিরুপতি: রয়েছে ৮ টন সোনা ও ১৪,০০০ কোটি টাকার FD, তাও বেতন দিতে পারছে না কর্মীদের

Last Updated:
#তিরুপতি: দেশের সবচেয়ে বড় ধনী মন্দির ট্রাস্ট ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD) জানিয়েছে লকডাউনের জেরে তাদের ৪০০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে ৷ তিরুমালের শ্রী ভেঙ্কটশ্বর মন্দিরের এই ট্রাস্ট জানিয়েছে প্রতিদিনের খরচ ও কর্মচারীদের বেতন দেওয়ার জন্য তাদের কাছে ক্যাশ নেই ৷ আধিকারিকরা জানিয়েছেন  লকডাউনের সময় ট্রাস্ট প্রায় ৩০০ কোটি টাকা বেতন, পেনশন ও অন্যান্য প্রতিদিনের নিয়মে খরচ করেছে ৷
ট্রান্সের তরফে জানানো হয়েছে, সঙ্কটের এই সময়ে যা ক্যাশ ছিল তা থেকেই খরচ করা হয়েছে ৷ ট্রাস্টের কাছে প্রায় ৮ টন সোনা ও ১৪০০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে৷ লকডাউনের জেরে প্রায় টানা ৫০ দিন বন্ধ রেয়েছে মন্দির এবং এখনও পর্যন্ত ঠিক নেই কবে মন্দির সাধারণ মানুষের জন্য খোলা হবে ৷
advertisement
ট্রাস্টের চেয়ারম্যান জানিয়েছেন, ‘টিটিডি তাদের কর্মীদের বেতন ও পেনশন দিতে বাধ্য ৷ লকডাউনে মন্দিরের আয় না হলেও প্রতিদিনের অন্য জিনিসে টাকা খরচ করা হয়েছে ৷ টিটিডি বিভিন্ন কাজে বছরে প্রায় ২৫০০ কোটি টাকা খরচ করে থাকে ৷ ’ প্রতিমাসে মন্দিরের প্রায় ২০০ থেকে ২২০ কোটি আয় হয় কিন্তু লকডাউনের জেরে কোনও গত কয়েকদিনে কোনও আয় হয়নি মন্দিরের ৷
advertisement
advertisement
মন্দিরে প্রায় প্রতিদিন ৮০০০০ থেকে ১ লক্ষ মানুষ পুজো দিতে আসেন ৷ উৎসবের সময় এই সংখ্যা আরও বেড়ে যায় ৷ ২০২০-২১ আর্থিক বছরের জন্য ৩৩০৯.৮৯ কোটি টাকা বার্ষিক বাজেট নির্ধারিত করা হয়েছে ৷ কিন্তু লকডাউনের জেরে এখনও পর্যন্ত ১৫০ থেকে ১৭০ কোটি কম কালেকশন হয়েছে ৷ ট্রাস্টের রেভিনিউ ঠাকুর দর্শনের টিকিট, প্রসাদ, থাকার ব্যবস্থা ও দান থেকে আসে, যা এখন পুরোপুরি বন্ধ রয়েছে ৷
advertisement
চলতি আর্থিক বছরে কর্মচারীদের বেতনের উপর প্রায় ১৩৮৫.০৯ কোটি টাকা খরচ করার জন্য বরাদ্দ করা হয় ৷ এই মাসে কর্মীদের বেতন দেওয়ার জন্য প্রায় ১২০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে ৷ এছাড়া ট্রাস্টের তরফে SYVIMS ও BIRRD কে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তিরুপতি: রয়েছে ৮ টন সোনা ও ১৪,০০০ কোটি টাকার FD, তাও বেতন দিতে পারছে না কর্মীদের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement