advertisement

RG Kar Doctor Murder: দেশ জুড়ে এক ঘণ্টার কর্মবিরতি, আরজি কর কাণ্ডের প্রতিবাদে বড় পদক্ষেপের হুমকি দেশের জুনিয়র চিকিৎসক সংগঠনের

Last Updated:

RG Kar Doctor Murder: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ। কলকাতা, রাজ্য ছাড়িয়ে আন্দোলন প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই ঘটনার নিন্দায় ও চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আজ সোমবার দেশ জুড়ে এক ঘণ্টার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে সারা ভারত জুনিয়র ডাক্তার অ্যাকশন ফোরাম।

 সারা ভারত জুনিয়র ডাক্তার অ্যাকশন ফোরাম
সারা ভারত জুনিয়র ডাক্তার অ্যাকশন ফোরাম
নয়াদিল্লি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ। কলকাতা, রাজ্য ছাড়িয়ে আন্দোলন প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই ঘটনার নিন্দায় ও চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আজ সোমবার দেশ জুড়ে এক ঘণ্টার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে সারা ভারত জুনিয়র ডাক্তার অ্যাকশন ফোরাম।
ফোরামের তরফে জানানো হয়েছে, সোমবার বেলা ১২-১টা দেশ জুড়ে একঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। মানববন্ধন করে, কালো ব্যাচ পরে ডিউটি করে প্রতিবাদ জানানো হবে। একইসঙ্গে তাঁদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে আরজি করে জুনিয়র ডাক্তারদের দাবি পুরণ করে, দোষীদের শাস্তি না দেওয়া হলে দেশজুড়ে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
advertisement
advertisement
এদিকে আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করল পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তারদের সংগঠন। সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং-কে নিযুক্ত করা হয়েছে বলে খবর। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই মামলার। তার আগেই বিরাট পদক্ষেপ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের।
advertisement
উল্লেখ্য আইনজীবী ইন্দিরা জয় সিং-এর করা মামলাতেই দেশজুড়ে আদালতের প্রসেডিং লাইভ স্ট্রিমিং শুরু হয়। এবার তিনিই সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
RG Kar Doctor Murder: দেশ জুড়ে এক ঘণ্টার কর্মবিরতি, আরজি কর কাণ্ডের প্রতিবাদে বড় পদক্ষেপের হুমকি দেশের জুনিয়র চিকিৎসক সংগঠনের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement