advertisement

Kashmir Article 370: ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত’, 370 ধারা প্রত্যাহারে মোদি শাহকে শুভেচ্ছা আডবানির

Last Updated:

৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫এ ৷ বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন লালকৃষ্ণ আদবানি ৷ এই সাহসী সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদি ও অমিত শাহকে শুভেচ্ছা লৌহপুরুষের ৷

#নয়াদিল্লি: সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫এ ৷ বিশেষ রাজ্যের মর্যাদা হারাল জম্মু ও কাশ্মীর ৷ একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু- কাশ্মীর ও লাদাখ। বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন লালকৃষ্ণ আদবানি ৷ এই সাহসী সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদি ও অমিত শাহকে শুভেচ্ছা লৌহপুরুষের ৷
প্রস্তাব দিয়েছিলেন মহারাজা হরি সিংয়ের দেওয়ান গোপালস্বামী আইয়ার। জওহরলাল নেহেরু সম্মতি দেন। তবে একইসঙ্গে জানান, ২ থেকে ৬ মাসের জন্য উপত্যকায় তা চালু করা যেতে পারে। তারপর প্রায় ৫৫ বছরের বিতর্ক আর চাপানউতোর। জাতীয় স্তরে জম্মু-কাশ্মীরের প্রসঙ্গ উঠলেই চলে আসে ৩৭০ ধারা। ৬৯ বছর পর এদিন কাশ্মীর থেকে উঠে গেল ৩৭০ ধারা এবং ৩৫এ ৷ এবার থেকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত হবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ৷ জম্মু ও কাশ্মীরে বিধানসভা থাকলেও লাদাখে কোনও আলাদা বিধানসভা থাকবে না ৷ এদিন রাজ্যসভার অধিবেশন শুরু হতেই ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
advertisement
জম্মু ও কাশ্মীরে নতুন ইতিহাস তৈরির পথে হাঁটল মোদি সরকার। সিদ্ধান্তের কথা ঘোষণা হতেই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উচ্ছ্বসিত প্রশংসা করেন ৷ তিনি আরও বলেন, ‘জাতীয় সংহতি মজবুত করতে সাহসী সিদ্ধান্ত ৷ নরেন্দ্র মোদি ও অমিত শাহকে শুভেচ্ছা ৷ জনসঙ্ঘের সময় থেকেই ৩৭০ ধারার বিলোপ বিজেপির মূল কর্মসূচিগুলির মধ্যে অন্যতম উদ্দেশ্য ছিল ৷’
advertisement
advertisement
৩৭০ ও ৩৫এ ধারা তুলে দেওয়ার কথা ঘোষণা হতেই জম্মু কাশ্মীরে জারি হাই অ্যালার্ট ৷ বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীকে ৷ নতুন করে উপত্যকায় আরও আরও ৮ হাজার আধাসেনা পাঠাচ্ছে কেন্দ্র ৷ সতর্কতা জারি দেশের বিভিন্ন জায়গাতেও ৷ উত্তরপ্রদেশ, ওড়িশা, অসম এবং ভারতের অন্যান্য অংশ থেকে নিরাপত্তাবাহিনীদের সরিয়ে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে কাশ্মীরে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Article 370: ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত’, 370 ধারা প্রত্যাহারে মোদি শাহকে শুভেচ্ছা আডবানির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement