advertisement

৩০ বছর দেশের সেবা করেও নাগরিক হতে ব্যর্থ প্রাক্তন সেনা আধিকারিক

Last Updated:

৩০ বছর দেশের সেবা করেও নাগরিক হতে ব্যর্থ প্রাক্তন সেনা আধিকারিক

#গুয়াহাটি: গতকালই প্রকাশ করা হয়েছে অসমের নাগরিকপঞ্জি । নাগরিকের তকমা পেতে ব্যর্থ হয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ । নাগরিক তালিকা নিয়ে বাড়ছে হতাশা,ক্ষোভ ও উদ্বেগ । আজমল হকও তাঁদের মধ্যে একজন । দেশের সেবা করেছেন প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে । অথচ দেশেরই নাগরিক হতে ব্যর্থ হলেন তিনি ও তাঁর পরিবার ।
গুয়াহাটি থেকে ৫০ কি.মি. দূরে অবস্থিত অসমের ছাঁয়াগাও-এর বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা-আধিকারিক আজমল হক। ২০১৬ সালে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে অবসর নেন তিনি । সবরকম নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও নাগরিক তালিকায় স্থান হয়নি তাঁর ও তাঁর দুই সন্তানের।
প্রসঙ্গত ২০১৭ সালেও অসমের বিদেশি ট্রাইবুনাল তাঁকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করেছিল । নাগরিকত্বের প্রমাণ চাওয়াও হয় তাঁর কাছে । যদিও তুমুল বিতর্কের পর অসম পুলিশ জানিয়েছিল এটি 'অনিচ্ছাকৃত ভুল' ও এই তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করা হয় ।
advertisement
advertisement
এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন সেনা অফিসার । দেশের জন্য ৩০ বছর ধরে কাজ করে বিনিময়ে এই অপমান কিছুতেই মেনে নেওয়া যায় না, আক্ষেপ করেছেন তিনি ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৩০ বছর দেশের সেবা করেও নাগরিক হতে ব্যর্থ প্রাক্তন সেনা আধিকারিক
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement