advertisement

ব্যাঙ্ক ব্যবস্থা নিয়ে দুর্ভাবনার মধ্যেই স্বস্তির খবর বন্ধনে, যে কোনও জায়গায় শাখা খুলতে পারবে বন্ধন ব্যাঙ্ক

Last Updated:

২৫ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তি জারি করে৷ সেখানেই জানানো হয়, বন্ধন ব্যাঙ্কের উপর থেকে নতুন শাখা খোলা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।

#নয়াদিল্লি: ব্যাঙ্ক ব্যবস্থা নিয়ে দুর্ভাবনার মধ্যেই স্বস্তির খবর৷ রিজার্ভ ব্যাঙ্কের শর্ত মেনে পদক্ষেপ গ্রহণ করায়, বন্ধন ব্যাঙ্কের সম্প্রসারণ সংক্রান্ত যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে৷ ফলে বন্ধন ব্যাঙ্ক এখন যে কোনও জায়গায় তাদের শাখা খুলতে পারবে৷
২৫ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তি জারি করে৷ সেখানেই জানানো হয়, বন্ধন ব্যাঙ্কের উপর থেকে নতুন শাখা খোলা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।
বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, ‘‘রিজার্ভ ব্যাঙ্ক আমাদের নতুন শাখা খোলার ব্যাপারে সম্মতি দিয়েছে। এটা খুব উৎসাহব্যাঞ্জক খবর৷ আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছি৷ সে কারণেই রিজার্ভ ব্যাঙ্ক আমাদের সেই প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে।’’
advertisement
advertisement
সম্প্রসারণের প্রশ্নে তিনি জানান, ‘‘আমাদের ১০১০টি শাখা আছে। মার্চেই আমরা আরও ২৫০টি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছি। আমার ধারণা শেষ ত্রৈমাসিকের ফল আগের তুলনায় অনেক ভালো হতে চলেছে৷’’
২০১৮ সালে শেয়ারহোল্ডিংয়ের শর্তলঙ্ঘনের কারণে বন্ধন ব্যাঙ্ক শাখা সম্প্রসারণের বিষয়ে কয়েকটি বিধিনিষেধ আরোপ করে আরবিআই৷ এর পরেই দ্রুত শেয়ারহোল্ডিং কমিয়ে আনার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করে বন্ধন ব্যাঙ্ক৷ তার ফলেই রিজার্ভ ব্যাঙ্ক বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়৷ ব্যাঙ্ক ব্যবস্থা নিয়ে দ্বিধার আবহে এই ঘটনায় আশ্বস্ত হবেন বন্ধন ব্যাঙ্কের লক্ষ লক্ষ গ্রাহক৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ব্যাঙ্ক ব্যবস্থা নিয়ে দুর্ভাবনার মধ্যেই স্বস্তির খবর বন্ধনে, যে কোনও জায়গায় শাখা খুলতে পারবে বন্ধন ব্যাঙ্ক
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement