advertisement

Republic Day: দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Last Updated:
#নয়াদিল্লি: ৭১তম প্রজাতন্ত্র দিবসে সেজে উঠেছে দিল্লির রাজপথ৷ সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলোন করবেন রাষ্ট্রপতি রামনথ কোবিন্দ৷ ৯.১৫এ অমর জওয়ান জ্যোতিতে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন৷ ৯.৩০ থেকে শুরু হবে তিন সেনার মহরত৷ এবারের প্রধান অতিথি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো৷ ২২টি সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে রাজপথে চলবে প্রদর্শনী৷
এদিন রাজপথে পৌঁছনোর আগেই ট্যুইট করেন প্রধানমন্ত্রী৷ দেশের সব নাগরিককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান তিনি৷
advertisement
প্রজাতন্ত্র দিবসের আগে সাজ সাজ রব দিল্লিতে। সাজিয়ে তোলা হচ্ছে ইন্ডিয়া গেট। এ বছর কুচকাওয়াজে অংশগ্রহণ করবে হেলিকপ্টার অ্যাপাচে, চপার চিনুক। কুচকাওয়াজে থাকবে বায়ুসেনার রাফালে বিমান, তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার। কুচকাওয়াজে রাজপথে থাকবে সিআরপিএফ-এর মহিলা বাইক চালকদের দল। বিশেষ স্টান্টও প্রদর্শন করবেন তাঁরা। এবার ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে নয়, দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই নিহত জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করবেন মোদী। থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন সেনাবাহিনীর প্রধানেরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা। নিরাপত্তা কাশ্মীর উপত্যকাতেও।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Republic Day: দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement