advertisement

ভারতের স্বস্তি! আকাশপথ খুলে দিল পাকিস্তান

Last Updated:

গত ফেব্রুয়ারিতে বালাকোট এয়ারস্ট্রাইকের পর থেকে ভারতের বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান৷ ইসলামাবাদের এই পদক্ষেপে বিপুল অঙ্কের ক্ষতি থেকে বাঁচল এয়ার ইন্ডিয়া৷

#নয়াদিল্লি: ভারতীয় বিমান পরিষেবার জন্য স্বস্তি৷ ভারতের বিমানের জন্য খুলে গেল পাকিস্তানের আকাশপথ৷ মঙ্গলবার সকাল থেকে ভারতের বিমানের পাকিস্তানের আকাশ ব্যবহারে আর কোনও নিষেধাজ্ঞা থাকল না৷
গত ফেব্রুয়ারিতে বালাকোট এয়ারস্ট্রাইকের পর থেকে ভারতের বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান৷ ইসলামাবাদের এই পদক্ষেপে বিপুল অঙ্কের ক্ষতি থেকে বাঁচল এয়ার ইন্ডিয়া৷ কারণ, পাকিস্তানের আকাশ বন্ধ থাকার জেরে, এয়ার ইন্ডিয়ার একাধিক আন্তর্জাতিক বিমানকে ঘুর পথে যেতে হচ্ছিল৷ যার জেরে ৪৯১ কোটি টাকা ক্ষতি হয়েছে এয়ার ইন্ডিয়ার৷
রাত ১২টা ৪১ মিনিট থেকে পাকিস্তান তাদের আকাশপথ ভারতীয় বিমানের জন্য খুলে দেয়৷ ফলে যে রুটগুলির জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার প্রয়োজন, সেই বিমানগুলিকে আর ঘুর পথে যেতে হবে না৷ গত ২৬ ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইকের পরেই ভারতের বিমানের জন্য নিজেদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দেয় পাকিস্তান৷ শুধু দুটি রুট খোলা রেখেছিল পাকিস্তান৷ যেখানে পাকিস্তানের আকাশপথে বিমানের ১১টি রুট রয়েছে৷
advertisement
advertisement
পাকিস্তানের আকাশপথ বন্ধ হওয়ায় ইন্ডিগো তাদের দিল্লি থেকে ইস্তানবুল সরাসরি উড়ান চালু করতে পারছিল না৷
আরও ভিডিও: ইউসুফের নেতৃত্বেই হয়েছিল পুলওয়ামার ছক, বালাকোট হামলার মূল লক্ষ্যও ছিল সে
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতের স্বস্তি! আকাশপথ খুলে দিল পাকিস্তান
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement