advertisement

Manipur Violence: বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন আয়কর অফিসার, কেন অশান্তির আগুনে জ্বলছে মণিপুর?

Last Updated:

মণিপুরের নাগা, কুকি সম্প্রদায়ের মানুষ মেতেইদের এসটি-র আওতায় নিয়ে আসার বিপক্ষে৷

অশান্ত মণিপুর৷ ছবি-পিটিআই
অশান্ত মণিপুর৷ ছবি-পিটিআই
ইমফল:  গত কয়েক দিন ধরে জ্বলছে মণিপুর৷ সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়েছে রাজ্যের বিস্তীর্ণ অংশে৷ সেনা নামিয়ে এবং দেখা মাত্র গুলির নির্দেশের পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে৷ যদিও এখনও থমথমে রয়েছে পরিস্থিতি৷ অশান্তি আঁচ এসে পড়েছে রাজধানী ইমফল এবং তার কাছাকাছি এলাকাতেও৷
মণিপুরের এই ঘটনায় ইতিমধ্যেই এক আয়কর দফতরের আধিকারিককে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে পিটিয়ে খুন করেছে উন্মত্ত জনতা৷ আবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে গ্রামের বাড়িতে ছুটিতে থাকা ২৭ বছর বয়সি এক সিআরপিএফ জওয়ানের৷
advertisement
advertisement
কিন্তু কেন হঠাৎ আগুন জ্বলল মণিপুরে? ঘটনার সূত্রপাত মণিপুরের তোরবাং অঞ্চলে৷ গত মাসে মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয়, মেতেই সম্প্রদায়কে এসটি স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করার জন্য৷
কিন্তু মণিপুরের নাগা, কুকি সম্প্রদায়ের মানুষ আবার মেতেই-দের এসটি-র আওতায় নিয়ে আসার বিপক্ষে৷ হাইকোর্টের নির্দেশের পরই তার প্রতিবাদে গত মঙ্গলবার চূড়াচাঁদপুরের তোরবাংয়ে অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর৷ মূলত আদিবাসীরাই এই মিছিলের ডাক দিয়েছিল৷
advertisement
advertisement
তোবাংয়ের এই প্রতিবাদ মিছিলের সময়ই একদল উন্মত্ত জনতা মেতেই সম্প্রদায়ের সদস্যদের উপরে হামলা চালায় বলে অভিযোগ৷ হামলা এবং পাল্টা হামলায় উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি৷ যা ধীরে ধীরে হিংসার আকার ধারণ করে৷ একের পর এক জেলায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ৷
মণিপুরের মোট জনসংখ্যার ৫৩ শতাংশই হল মেতেই সম্প্রদায়ের মানুষ৷ আর কুকি এবং নাগা জনগোষ্ঠীর মানুষ প্রায় চল্লিশ শতাংশ৷ মেতেইদের এসটি তকমা পাওয়া নিয়েই যাবতীয় বিরোধের সূত্রপাত৷ মেতেই সম্প্রদায়ের মানুষ মূলত ইমফল উপ্যতকায় বসবাস করেন৷ আর কুকি এবং নাগারা থাকেন মণিপুরের পার্বত্য অঞ্চলে৷ যা ইমফলকে ঘিরে রয়েছে৷
advertisement
এতদিন পর্যন্ত অশান্তির বিশেষ আঁচ পড়েনি ইমফলে৷ কিন্তু শুক্রবার মণিপুরের রাজধানীতেও বিক্ষিপ্ত হিংসার ঘটনা দেখা গিয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সেখানে নিরাপত্তা বাহিনীকে পাঠানো হয়৷ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাকে ফ্ল্যাগ মার্চের নির্দেশও দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই বিজেপি-র বিধায়ক ভুংজাগিন ভালতের উপরেও হামলার ঘটনা ঘটেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Violence: বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন আয়কর অফিসার, কেন অশান্তির আগুনে জ্বলছে মণিপুর?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement