advertisement

মানুষের সঙ্গে প্রতারণা করবেন না ! দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর কাছে আর্জি রামদেবের

Last Updated:
#নয়াদিল্লি: পাঁচ রাজ্যের নির্বাচনে ধরাশায়ী বিজেপি ৷ বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস ৷ এই জয়ের গোটা কৃতিত্ব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিরই ৷ এমনটাই দাবি বাবা রামদেবের ৷
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রামদেব বলেন, দেশের জন্য কাজ করেছেন রাহুল ৷ সেই কারণেই জয়ের মুখ দেখেছে কংগ্রেস ৷ ভারতের রাজনীতি কোন পথে এগোবে ৷ সেটি সম্পূর্ণ নির্ভর করে এখনও সাধারণ মানুষের ভোটের উপর ৷ যদি দেশের কৃষকেরা একজোট হয়ে যায়, তাহলে দেশের রাজনীতির অঙ্ক সবকিছু বদলে যেতে পারে বলে দাবি করেন রামদেব ৷
advertisement
একইসঙ্গে রামদেব আরও বলেন, দেশের রাজনৈতিক অসহিষ্ণুতা চরমে ৷ তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব সম্পর্কেও ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ বলেন, ‘মোদির নীতি এবং নেতৃত্বে দেশের ভালর জন্যই ছিল ৷ উনি দেশের জন্য অনেক ভাল কাজও করেছেন ৷ এছাড়াও বেশ কয়েকটি যোজনার সূচনা করেছেন তিনি ৷ যাতে বেকারত্বের সমস্যা অনেকটাই কেটেছে দেশে ৷’
advertisement
advertisement
তবে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী যেই-ই হোক না কেন ৷ সে যেন দেশের প্রতি কোনও প্রতারণা না করেন ৷ রাজনীতিতে হার-জিত তো লেগেই রয়েছে ৷ ১৯-র নির্বাচনের পর দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেই-ই নির্বাচিত হোক না কেন, দেশের মানুষের সঙ্গে প্রতারণা না করার আর্জি জানালেন যোগগুরু রামদেব ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মানুষের সঙ্গে প্রতারণা করবেন না ! দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর কাছে আর্জি রামদেবের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement