Rajya Sabha Election 2026: ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এবং ২ মার্চ! রাজ্যসভা নির্বাচনের আগে সব বিধায়কদের নির্দিষ্ট নির্দেশ দিয়ে দিল তৃণমূল
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Satabdi Adhikary
Last Updated:
পশ্চিমবঙ্গের রাজ্যসভার পাঁচ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। রাজ্য বিধানসভার আগে অনুষ্ঠিত হতে চলেছে আরও একটি ভোট৷ ঘোষণা হয়ে গেল ভোটের দিনক্ষণ৷ পশ্চিমবঙ্গে রাজ্যসভায় ফাঁকা হতে চলেছে ৫টি আসন। আসন সংখ্যার নিরিখে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়ক যথাক্রমে ৪টি ও ১টি করে সাংসদ পাবেন৷ যদি অতিরিক্ত প্রার্থী কেউ না দেয় তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হবে।
নয়াদিল্লি: রাজ্যসভা নির্বাচন নিয়ে চূড়ান্ত তৎপরতা তৃণমূল কংগ্রেসের। সব বিধায়কদের হাজিরা বাধ্যতামূলক করা হল। আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ও ২ মার্চ এসে প্রস্তাবক হিসাবে সই করতে হবে। প্রার্থী পিছু একাধিক সেট রাখা হচ্ছে। ১০ জন করে প্রস্তাবকের স্বাক্ষর লাগবে। এই কারণে জরুরি ভিত্তিতে তলব করা হচ্ছে বিধানসভায়।
এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক সংখ্যা সরাসরি ২১৯ জন। এছাড়া,আছে দল বদলু ৬ বিধায়ক। নির্দল বিধায়ক হিসাবে আছে কালিম্পংয়ের বিধায়ক। নির্বাচনে চার দলীয় প্রার্থীকে জেতাতে তৃণমূলের মোট ১৯৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। চারজন প্রার্থীর জয় নিশ্চিত করেও তৃণমূলের হাতে থাকছে আরও (২৩+৬) জন বিধায়কের ভোট। বিজেপির বিধায়কের সংখ্যা থাকছে ৬৪। এক প্রার্থীকে জেতানোর পরেও তাদের হাতে থাকবে ১৫ জন বিধায়ক।
advertisement
advertisement
আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনও রয়েছে। বিধায়কদের সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয় নিশ্চিত। আগামী বৃহস্পতিবার ভোটের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ওই দিন থেকেই যাবতীয় পদক্ষেপ শুরু করবে দুই যুযুধান শিবির।
advertisement
পশ্চিমবঙ্গের পাঁচ রাজ্যসভা আসনে যদি পাঁচ জন প্রার্থী মনোনয়ন জমা দেন, সে ক্ষেত্রে ভোট হবে না। ৬ মার্চ স্ক্রুটিনি পর্বের পরেই জয়ী প্রার্থীদের শংসাপত্র দেবেন রিটার্নিং অফিসার তথা বিধানসভার সচিব। কিন্তু একটি অতিরিক্ত মনোনয়ন জমা পড়লে ১৬ মার্চ রাজ্যসভার ভোট হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়।
advertisement
রাজ্যসভা নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও, এ ক্ষেত্রে ভোটপর্ব অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায়। তাই রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্রে বড় দায়িত্ব পালন করতে হয় সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা কর্তৃপক্ষ বা তথা সচিবালয়কে। এই কারণে বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই বিধানসভায় রাজ্যসভা নির্বাচন কী ভাবে হবে সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে আধিকারিকদের মধ্যে।
২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Feb 25, 2026 9:27 AM IST







