advertisement

Rajasthan News: ছেলের বিয়েতে কবি সম্মেলন! কিন্তু কেন? কারণ জানলে অবাক হবেন

Last Updated:

কৈলাসচন্দ্র বিষ্ণোই তাঁর ছেলে রোহিতের বিয়েতে এমন অনেক কাজ করেছেন, যা মানুষকে নতুন ভাবে ভাবতে বাধ্য করেছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রাজস্থান: সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে বড় পরিবর্তন এনেছে। যে কোনও পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানেও জাঁকজমকে সকলকে চমকে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। বিশেষত বিয়ে নিয়ে মানুষের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে মানুষ নানা ধরনের আচার-অনুষ্ঠান করে থাকে। প্রচুর খরচ করতেও পিছ-পা নন কেউ।
কিন্তু রাজস্থানের ভিলওয়াড়া জেলার একটি পরিবার তাদের ছেলের বিয়েতে এক অভিনব উদ্যোগ নিয়েছে। শহরের উপকণ্ঠে পুরক এলাকার বাসিন্দা কৈলাসচন্দ্র বিষ্ণোই তাঁর ছেলে রোহিতের বিয়েতে এমন অনেক কাজ করেছেন, যা মানুষকে নতুন ভাবে ভাবতে বাধ্য করেছে। প্রশংসা কুড়িয়েছেন কৈলাসচন্দ্র।
advertisement
advertisement
পুরকের বাসিন্দা কৈলাসচন্দ্র বিষ্ণোই তার ছেলের বিয়ের পর প্রীতিভোজ অনুষ্ঠানে ব্যবহার করেছেন পলাশ পাতা দিয়ে তৈরি খাবার থালা-বাটি। একক ব্যবহার্য প্লাস্টিকের থালা বাটি পরিবেশ দূষণের কারণ। তা পরিহার করে বার্তা দিতে চেয়েছেন কৈলাস। পলাশ পাতার থালায় অতিথি আপ্যায়ন শেষ হলে সেগুলি ফেলে দিতে কোনও অসুবিধা নেই।
advertisement
যোধপুরের আন্তর্জাতিক পরিবেশবিদ খামুরাম বিষ্ণোই এবং তাঁর পরিবেশবাদী দল উপস্থিত ছিলেন প্রীতিভোজের অনুষ্ঠানে। তাঁরা নব দম্পতির হাতে উপহার হিসেবে তুলে দেন বৃক্ষ রোপণের অশ্বগন্ধার চারা।
শুধু পরিবেশ রক্ষা নয়, ছেলের বিয়েতে ঐতিহ্য রক্ষার বার্তাও দিতে চেয়েছেন কৈলাস। তাই রোহিতের বিয়ের অনুষ্ঠানে কবি সম্মেলনের আয়োজন করেন তিনি। সেই অনুষ্ঠানে দেশের বিখ্যাত জাতীয় কবি দীপক পারেখ, গীতিকার রমেশ শর্মা প্রমুখ তাঁদের কবিতা পাঠ করেন। কবি-সম্মেলন শেষে বিষ্ণোই পরিবারের পক্ষ থেকে অতিথিদের বই উপহার দেওয়া হয়। বিষ্ণোইয়ের কথায়, ‘আমরা বিয়ের অনুষ্ঠানে খাওয়াওয়া, নাচ, গানে লক্ষ লক্ষ টাকা জলের মতো খরচ করি। কিন্তু প্রকৃতি ও সংস্কৃতির রক্ষায় কিছুই কী করতে পারি না! সেই ভাবনা থেকেই ছেলের বিয়েতে এই ব্যবস্থা করেছি।’
advertisement
গত ২৫ বছর ধরে পরিবেশ রক্ষায় কাজ করছেন খামুরাম বিষ্ণোই। ফ্রান্সে ‘বিশ্ব পরিবেশ সম্মেলন’-এ দু’বার ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি। খামুরাম বলেন, ‘প্রকৃতি-দূষণের সবচেয়ে বড় কারণ হল ডিসপোজেবল-প্লাস্টিকের উপর আমাদের ক্রমবর্ধমান নির্ভরতা। কৈলাসের অনুষ্ঠান মানুষের চোখ খুলে দিতে পারে।’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan News: ছেলের বিয়েতে কবি সম্মেলন! কিন্তু কেন? কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement