advertisement

আদালতে স্বস্তি পেলেন সচিন পাইলট, আস্থা ভোটে যাওয়া নিয়ে জরুরি বৈঠকে কংগ্রেস

Last Updated:

সচিন পাইলট ছাড়াও ১৮ জন বিক্ষুব্ধ বিধায়ককে বিধানসভার সদস্যপদ খারিজ করার নোটিস পাঠিয়েছিলেন বিধানসভার স্পিকার৷

#জয়পুর: রাজস্থান হাইকোর্টে স্বস্তি পেলেন সচিন পাইলট এবং তাঁর অনুগামী বিধায়করা৷   আগামী ২৪ জুলাই পর্যন্ত এই বিধায়কদের সদস্যপদ খারিজ করতে পারবেন না রাজস্থান বিধানসভার স্পিকার৷ সোমবার এমনই নির্দেশ দিয়েছে আদালত৷ এর পাশাপাশি সচিন পাইলটের সঙ্গে আরও ১৮ জন বিদ্রোহী বিধায়ক যে আবেদন করেছিলেন, তার শুনানিও আগামী ২৪ জুলাই পর্যন্ত স্থগিত রেখেছে আদালত৷ বিদ্রোহী বিধায়কদের দাবি ছিল, বিক্ষুব্ধ হওয়া মানেই বিধায়কদের সদস্যপদ খারিজ করতে পারেন না অধ্যক্ষ৷
এরই মধ্যে এ দিন রাজস্থান মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে৷ তার আগে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকও হয়৷ এই দুই বৈঠকেই আস্থা ভোটে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারে গেহলট সরকার৷
সচিন পাইলট ছাড়াও ১৮ জন বিক্ষুব্ধ বিধায়ককে বিধানসভার সদস্যপদ খারিজ করার নোটিস পাঠিয়েছিলেন বিধানসভার স্পিকার৷ তার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন সচিন পাইলট সহ বিক্ষুব্ধ বিধায়করা৷ সচিন পাইলটের দাবি, রাজস্থানে অশোক গেহলট সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে৷
advertisement
advertisement
ইতিমধ্যেই সচিন পাইলটকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছে কংগ্রেস৷ দলের রাজ্য সভাপতির পদ থেকেও তাঁকে অপসারিত করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আদালতে স্বস্তি পেলেন সচিন পাইলট, আস্থা ভোটে যাওয়া নিয়ে জরুরি বৈঠকে কংগ্রেস
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement