advertisement

জল নিয়ে বচসা, ট্রেনের জানলার সঙ্গে বেঁধে বেধড়ক মার যুবককে

Last Updated:

ট্রেনের জানলার সঙ্গে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হল এক যুবককে ৷ তার অপরাধ অনুমতি না নিয়ে সহ-যাত্রীর পানীয় জলের বোতল থেকে তিনি জল খেয়ে নেন ৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে পটনা-মুম্বই সুপার ফাস্ট এক্সপ্রেসে।

#ইটারসি: ট্রেনের জানলার সঙ্গে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হল এক যুবককে ৷ তার অপরাধ অনুমতি না নিয়ে সহ-যাত্রীর পানীয় জলের বোতল থেকে তিনি জল খেয়ে নেন ৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে পটনা-মুম্বই সুপার ফাস্ট এক্সপ্রেসে। জানা গিয়েছে, মুম্বই যাওয়ার উদ্দেশ্যে জব্বলপুর থেকে ট্রেনে পেশায় দিনমজুর ওই যুবক ৷ ট্রেনে উঠে পাশে বসে থাকা তিন যুবকের বোতল থেকে না জিজ্ঞেস করে জল পান করে ফেলেন ৷ এখান থেকেই ঝামেলার সূত্রপাত ৷ এরপর যুবককে টেনেহিঁচড়ে ট্রেনের বাইরে নিয়ে গিয়ে জানলার সঙ্গে উল্টো করে বেঁধে দেয় অভিযুক্ত তিন যুবক ৷ ট্রেন চলতে শুরু করলে প্রায় চার ঘণ্টা ওই অবস্থায় ঝুলতে ঝুলতে যায় যুবক ৷ এরপর ইটারসিতে ট্রেন থামলেও তাকে রেহাই দেয়নি অভিযুক্তরা ৷ ইটারসিতে ফের তাকে মারতে শুরু করে ৷ পরে স্টেশনে উপস্থিত ব্যক্তি এসে ওই যুবককে উদ্ধার করে এবং রেল পুলিশে খবর দেয় ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে ৷ অভিযুক্ত তিন যুবক প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য মুম্বইয়ে যাচ্ছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জল নিয়ে বচসা, ট্রেনের জানলার সঙ্গে বেঁধে বেধড়ক মার যুবককে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement