Sonia Gandhi Hospitalized: হাসপাতালে চিকিৎসাধীন সনিয়া গান্ধিকে দেখতে পৌঁছলেন রাহুল! কেমন আছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী?
- Written by:Maitreyee Bhattacharjee
- Published by:Rachana Majumder
Last Updated:
এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে তাঁকে ছয় দিনের জন্য স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শ্বাসকষ্ট ও সংক্রমণে ভুগছেন তিনি।
নয়াদিল্লি: তিন দিন ধরে দিল্লির স্যার সঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সনিয়া গান্ধি। অসুস্থ মা-কে দেখতে হাসপাতাল পৌঁছলেন রাহুল। পেট ও মূত্রনালিতে সংক্রমণের সম্ভাবনায় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে সনিয়াকে।
advertisement
সনিয়া গান্ধির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, প্রতি মুহূর্তে পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ চিকিৎসকদের দল গঠন করা হয়েছে। সনিয়াকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবীণ কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, শ্বাসকষ্ট এবং তাঁর দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল অ্যাজমার অবস্থা আরও খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর ছেলে-মেয়ে রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি ভাদরা দু’জনেই তাঁর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন। চেস্ট ফিজিশিয়ানের একটি দল নিবিড়ভাবে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ এবং দলীয় সূত্র জানিয়েছে যে তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দূষণের কারণে ৭৯ বছর বয়সি সোনিয়া গান্ধি বেশ কিছুদিন ধরে প্রচন্ড কাশি হচ্ছিল। প্রবীণ কংগ্রেস নেত্রী বছরের পর বছর ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা ও সংক্রমণে ভুগছেন। দিল্লির ক্রমবর্ধমান দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ৭৯ বছর বয়সি কংগ্রেস নেত্রীর স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনিয়া গান্ধি দীর্ঘদিন ধরে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং দীর্ঘস্থায়ী কাশিতে ভুগছেন। দিল্লির বিষাক্ত বাতাস এবং ঠান্ডা তাঁর ফুসফুসের সংক্রমণকে আরও বাড়িয়ে তোলে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 11:21 AM IST











