Fire Accident: সাতসকালে 'Kurkure' কারখানায় ভয়াবহ আগুন, ভাঙ্গড়ে বিরাট ক্ষয়-ক্ষতি
- Published by:Riya Das
Last Updated:
Fire Accident: সাতসকালে কুরকুরে কারখানায় ভয়াবহ আগুন। সকালে কাজে এসে শ্রমিকরা প্রথম কারখানার ভিতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ভাঙ্গড় থানায় জানানো হয়।
কল্যাণ মণ্ডল, ভাঙ্গড়: ভাঙ্গড়ে কুরকুরে কারখানায় আগুন,ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন সহ পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় থানার অন্তর্গত চন্ডিপুর এলাকায়। জানা যায়, সাতসকালে কুরকুরে কারখানায় আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজে এসে শ্রমিকরা প্রথম কারখানার ভিতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ভাঙ্গড় থানায় জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গড় থানার পুলিশ।
আরও পড়ুন- রাম নবমীতে দুর্লভ রাজযোগ…! শ্রীরামের কৃপায় খুলবে ভাগ্য,দু-হাত ভরিয়ে দেবেন প্রিয় ৫ রাশিকে, জানুন কারা ভাগ্যবান?
কিছুক্ষণ পর দমকলের একটি ইঞ্জিন ও ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় কিছু সময়ের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয় সূত্রে অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- শয্যাসঙ্গী প্রেমিককে ‘ভাই’ বানিয়ে…! মাদক যোগ থেকে সন্ন্যাসিনী, ১২ বছর যোগিনী থাকার পর ফের বোল্ড লুকে বলিউড কাঁপাচ্ছেন, বলুন তো কে এই নায়িকা?
তবে সঠিক কারণ জানতে পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে ভাঙ্গড় থানার পুলিশ। এই ঘটনায় কোনও হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কারখানায় কয়েক লক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 11:21 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Fire Accident: সাতসকালে 'Kurkure' কারখানায় ভয়াবহ আগুন, ভাঙ্গড়ে বিরাট ক্ষয়-ক্ষতি










