advertisement

Rahul Gandhi: সাদা টি শার্ট, হাতে সংবিধান! শপথ নিয়ে রাহুল বললেন...

Last Updated:

এ বারে নির্বাচনে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের ভাল ফল হওয়ার পর থেকেই সংবিধান রক্ষার লড়াইয়ের কথা শোনা গিয়েছে রাহুল গান্ধির মুখে৷

শপথ নিচ্ছেন রাহুল গান্ধি৷
শপথ নিচ্ছেন রাহুল গান্ধি৷
নয়াদিল্লি: পরণে সাদা টি শার্ট৷ হাতে লাল রংয়ের বাঁধানো সংবিধান৷ লোকসভায় শপথ নিয়ে রাহুল গান্ধি বললেন, ‘জয় হিন্দুস্তান, জয় সংবিধান৷’
এ দিন বিরোধী দলের অন্যান্য সাংসদদের সঙ্গে লোকসভায় শপথ নেন রাহুল গান্ধিও৷ এবার রায়বরেলি এবং ওয়ানাড- দুটি কেন্দ্র থেকেই জিতেছেন রাহুল৷ তবে রায়বরেলির সাংসদ হিসেবেই শপথ নিয়েছেন তিনি৷ কারণ ওয়ানাডের সাংসদ পদ ছেড়ে দিয়েছেন রাহুল৷ তাঁর বদলে ওই কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধি৷
advertisement
advertisement
এ বারে নির্বাচনে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের ভাল ফল হওয়ার পর থেকেই সংবিধান রক্ষার লড়াইয়ের কথা শোনা গিয়েছে রাহুল গান্ধির মুখে৷ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শপথগ্রহণের সময়ও এই সংবিধান তুলে দেখিয়েছিলেন রাহুল৷ এ দিন শপথ নেওয়ার সময়ও তাঁর হাতে ছিল সেই সংবিধান৷ রাহুল শপথ নেওয়ার সময় ভারত জোড়ো স্লোগানও দিতে থাকেন কংগ্রেস সাংসদরা৷
advertisement
কংগ্রেস ছাড়াও এ দিন শপথ নিয়েছেন বিরোধী দলের অন্যান্য সাংসদরাও৷ উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব৷ রাহুলের মতো তিনিও সংবিধান হাতে শপথ নেন৷ এ দিন শপথ নিয়েছেন তৃণমূল সাংসদরাও৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: সাদা টি শার্ট, হাতে সংবিধান! শপথ নিয়ে রাহুল বললেন...
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement