advertisement

'কিছু প্রশ্নকে চুপ করিয়ে দেওয়াই ভাল', বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে তোপ রাহুলের

Last Updated:

যেভাবে কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবকে এ দিন এনকাউন্টারে মেরেছে উত্তর প্রদেশ পুলিশ, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে৷

#নয়াদিল্লি: বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধি৷ তবে সরাসরি কানপুরের গ্যাংস্টারের এনকাউন্টার কাণ্ডের কথা উল্লেখ করেননি৷ কিন্তু তাঁর নিশানা যে সেদিকেই, দু' লাইনের ট্যুইটে তা স্পষ্ট করে দিয়েছেন রাহুল৷
এ দিন ট্যুইটারে রাহুল গান্ধি লিখেছেন, 'কিছু প্রশ্নের উত্তর দেওয়ার থেকে তা চাপা দিয়ে দেওয়া ভাল, জানি না এভাবে কত প্রশ্নকে ঢাকা দেওয়া হল!'
advertisement
advertisement
যেভাবে কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবকে এ দিন এনকাউন্টারে মেরেছে উত্তর প্রদেশ পুলিশ, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে৷ প্রিয়ঙ্কা গান্ধিও এ দিন ট্যুইটারে লেখেন, 'অপরাধী খতম হল, কিন্তু অপরাধ এবং অপরাধীদের যারা বাঁচাচ্ছেন, তাদের কী হবে?'
advertisement
পরে আরও একটি ট্যুইটে তিনি দাবি করেন, 'উত্তর প্রদেশে অপরাধীদের সঙ্গে কাদের যোগসাজশ রয়েছে, সেই সত্যি সামনে আসা উচিত৷' শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের কোনও একজন বর্তমান বিচারপতির অধীনে গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন কংগ্রেস নেত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'কিছু প্রশ্নকে চুপ করিয়ে দেওয়াই ভাল', বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে তোপ রাহুলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement