advertisement

তিহার জেলে চিদম্বরমের সঙ্গে দেখা করলেন রাহুল ও প্রিয়াঙ্কা

Last Updated:

আইএনএক্স মিডিয়া মামলায় গত ২১ অগাস্ট চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই৷ গত ২২ অক্টোবর তাঁকে সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করে৷ কিন্তু আর্থিক তছরুপ মামলায় ১৬ অক্টোবর চিদম্বরমকে গ্রেফতার করে ইডি৷

#নয়াদিল্লি: বুধবার সকালে তিহার জেলে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷
advertisement
রাহুল ও প্রিয়াঙ্কা দেখা করার পরেই মহারাষ্ট্র নিয়ে ট্যুইট করেন চিদম্বরম৷ তিনি লেখেন, 'যাঁরা সংসদীয় গণতন্ত্রের বিবর্তন লক্ষ্য করছেন, এই বৈচিত্রময় সমাজে জোট সরকারই সবচেয়ে ভালো, এ বিষয়ে তাঁরা একমত হবেন৷'
advertisement
এ দিন মহারাষ্ট্র নিয়ে একাধিক ট্যুইট করেন চিদম্বরম৷ একটি ট্যুইটে তিনি লিখেছেন, 'ভোর ৪টেয় ঘুম থেকে তুলে রাষ্ট্রপতি শাসন জারিতে অনুমোদন নেওয়া, রাষ্ট্রপতিভবনের কাছে অত্যাচার৷ আপনারা সকাল ৯টা পর্যন্তও অপেক্ষা করতে পারলেন না?' একইসঙ্গে মহারাষ্ট্রে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটকে শুভেচ্ছাও জানান তিনি৷
advertisement
advertisement
মহারাষ্ট্রে জোটকে সতর্ক করে তিনি লেখেন, দলের স্বার্থের ওপরে জোটের স্বার্থকে স্থান দিতে হবে। কৃষক, নারী ও শিশুর কল্যাণ, বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে, কাজের সুযোগ বাড়াতে হবে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।
আইএনএক্স মিডিয়া মামলায় গত ২১ অগাস্ট চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই৷ গত ২২ অক্টোবর তাঁকে সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করে৷ কিন্তু আর্থিক তছরুপ মামলায় ১৬ অক্টোবর চিদম্বরমকে গ্রেফতার করে ইডি৷
advertisement
সোমবার কংগ্রেস নেতা শশী থারুর ও মণীশ তিওয়ারি তিহার জেলে দেখা করেন চিদম্বরমের সঙ্গে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তিহার জেলে চিদম্বরমের সঙ্গে দেখা করলেন রাহুল ও প্রিয়াঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement