advertisement

Rahul Gandhi: 'ভারত জোড়ো যাত্রায়' বিটিএস আর্মির সঙ্গে পরিচয় হল রাহুল গান্ধির!দেখুন ভিডিও

Last Updated:

ভিডিও-তে দেখা যাচ্ছে, রাহুল ওই ছাত্রীরা কী খেতে চায় তা জানতে চাইছেন৷ ছাত্রীদের আব্দার মতো তাদের শারজাহ শেক কিনে দেন রাহুল৷

কেরলে স্কুলছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধি৷
কেরলে স্কুলছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধি৷
#কোচি: ভারত জোড়ো যাত্রায় বেরিয়ে বিটিএস-এর সঙ্গে পরিচয় হল রাহুল গান্ধির৷ ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে এই মুহূর্তে কেরলে রয়েছেন রাহুল গান্ধি৷ ভারত জোড়ো যাত্রায় সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে মিশে জনসংযোগ স্থাপন করাই উদ্দেশ্য রাহুলের৷ কেরলেও বেশ কয়েকজন স্কুল ছাত্রীর সঙ্গে আড্ডায় মেতে ওঠেন রাহুল৷ সেই ভিডিও ট্যুইটও করেছেন রাহুল গান্ধি৷
ভারত জোড়ো যাত্রার ত্রয়োদশ দিনে কেরলে আলাপুজঝা জেলায় পৌঁছন রাহুল৷ সেখানে চেরথালার সেন্ট মাইকেল কলেজে হাজির হন কংগ্রেস সাংসদ৷ এই কর্মসূচির ফাঁকেই কয়েকজন স্কুল পড়ুয়া ছাত্রীর সঙ্গে আলাপ হয় রাহুলের৷ তাদের সঙ্গে নানা বিষয়ে গল্পে মেতে ওঠেন তিনি৷ তখনই ওই ছাত্রীরা জানায়, তারা দক্ষিণ কোরিয়ার বিখ্যাত বয় ব্যান্ড বিটিএস-এর ভক্ত৷
advertisement
ভিডিও-তে দেখা যাচ্ছে, রাহুল ওই ছাত্রীরা কী খেতে চায় তা জানতে চাইছেন৷ ছাত্রীদের আব্দার মতো তাদের শারজাহ শেক কিনে দেন রাহুল৷ ভবিষ্যতে তারা কী হতে চায় জিজ্ঞেস করলে রাহুলকে ওই ছাত্রীরা জানায় তারা নার্স হতে চায়৷ তখন রাহুল প্রশ্ন করেন, কেরলের বাসিন্দারা নার্স হিসেবে এত দক্ষ কেন?
advertisement
advertisement
জবাবে ওই ছাত্রীরা বলে, 'কেরলের নার্সরা পরিশ্রমী হয়৷ করোনা অতিমারির সময়ও তাঁরা যথাসাধ্য পরিষেবা দিয়েছেন৷' তখনই এক ছাত্রী বলে, 'ভবিষ্যতে আমরা কোরিয়ায় গিয়ে কাজ করতে চাই৷ কারণ আমরা বিটিএস আর্মি৷'
advertisement
পরে ওই ছাত্রীদের সঙ্গে আলাপচারিতার ভিডিও ট্যুইট করা হয় কংগ্রেসের পক্ষ থেকে৷ সেখানে লেখা হয়, 'প্রত্যেক দিন ভারত জোড়ো যাত্রায় নতুন কিছু শেখার রয়েছে৷ কেরলের এই স্কুল ছাত্রীরা রাহুল গান্ধির সঙ্গে বিটিএস-এর পরিচয় করিয়ে দিল৷'
ওই ভিডিও-তে রাহুল গান্ধিদের সঙ্গে পরিচয় হওয়া স্কুলছাত্রীদের বলতে শোনা যায়, 'আমরা শুনেছিলাম উনি এখানে আসবেন৷ কিন্তু উনি যে এতটা সাধারণ ভাবে আমাদের সঙ্গে মিশে যাবেন, তা আমরা ভাবতে পারিনি৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: 'ভারত জোড়ো যাত্রায়' বিটিএস আর্মির সঙ্গে পরিচয় হল রাহুল গান্ধির!দেখুন ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement