advertisement

পরিবারের সকলকে পাশে নিয়ে অমেঠিতে মনোনয়ন জমা দিলেন রাহুল

Last Updated:
#অমেঠি: পরিবারের সদস্যদের পাশে নিয়ে অমেঠিতে মনোনয়ন পেশ করলেন রাহুল গান্ধি৷ রাহুলের পাশে শুধুমাত্র মা সোনিয়াই ছিলেন না, ছিলেন প্রিয়াঙ্কা, রবার্ট বঢরা ও প্রিয়াঙ্কার দুই সন্তান রেহান ও মিরায়া৷ অমেঠির সরু রাস্তা ধরে রোড শো করে মনোনয়ন জমা দেন কংগ্রেস সভাপতি৷ ফুল, মালা দিয়ে রাহুলকে শুভেচ্ছা জানান অমেঠির মানুষজন৷
অনেকে আবার বারান্দা থেকে রাহুলের ছবি তোলার চেষ্টাও করেন৷
কংগ্রেসের পুরনো এবং শক্ত ঘাঁটি অমেঠিতে প্রচারে প্রায়ই একসঙ্গে দেখা যায় গান্ধি পরিবারকে৷ তবে অমেঠিবাসীদের মতে তিনবারের সাংসদ রাহুলের থেকেও প্রিয়াঙ্কাকে বেশি দেখা গিয়েছে প্রচারে৷ তবে পিছিয়ে নেই বিজেপিও৷ এবারেও তাদের প্রার্থী স্মৃতি ইরানি গিয়েছেন বারেবারে এই লোকসভা কেন্দ্রে প্রচারে৷ ২০১৪-এ রাহুলের কাছে হেরে গিয়েছিলেন তিনি, যদিও হারের মার্জিন কিছুটা কমেছিল৷
advertisement
advertisement
এবার দুটি কেন্দ্র থেকে লড়ছেন রাহুল৷ কেরলের ওয়ানাড কেন্দ্রে আগেই মনোনয়ন জমা দিয়েছেন তিনি৷ সেখানেও জমকালো রোড শো করে মনোনয়ন জমা দেন তিনি৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরিবারের সকলকে পাশে নিয়ে অমেঠিতে মনোনয়ন জমা দিলেন রাহুল
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement