advertisement

পরিস্থিতি সরকারের হাতের বাইরে, কৃষক আন্দোলন নিয়ে তীব্র আক্রমণ রাহুলের

Last Updated:

কেন্দ্রীয় বাজেটেরও তীব্র সমালোচনা করেছেন রাহুল গাঁধি৷ তাঁর অভিযোগ, এই বাজেট দেশের এক শতাংশ মানুষের কথা ভেবে করা হয়েছে৷

#দিল্লি: কৃষক আন্দোলন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সরকারের হাতের বাইরে চলে গিয়েছে৷ এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধি৷ তাঁর প্রশ্ন, কৃষকদের সঙ্গে আলোচনায় না বসে কেন দিল্লিকে দুর্গে পরিণত করছে সরকার?
প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষক আন্দোলনের নামে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল৷ লাল কেল্লায় ঢুকে পড়েছিলেন আন্দোলনকারীদের একাংশ৷ রাহুল গাঁধি এ দিন পাল্টা প্রশ্ন তুলেছেন, লাল কেল্লায় কীভাবে এত মানুষ একসঙ্গে ঢুকে পড়ল? কেন তাঁদের আটকানো গেল না? কংগ্রেস নেতা বলেন, 'আমি সেই মানুষটার খোঁজ পেতে যে এই ঘটনার জন্য দায়ী৷ লাল কেল্লায় যখন এত মানুষ ঢুকে পড়ল, তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কী করছিলেন?'
advertisement
মোদি সরকারকে নিশানা করে রাহুল বলেন, 'আসলে গোটা পরিস্থিতি সরকারের হাতের বাইরে চলে গিয়েছে৷ সরকার দেশ শাসনে ব্যর্থ৷ তাদের অযোগ্যতা দিন দিন সামনে চলে আসছে৷ বিজেপি নজর ঘোড়াতেই কৃষকদের বিরুদ্ধে অভিযোগ আনছে৷ লালকেল্লায় কেউ ঢুকে পড়লে তাদের আটকানোর দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রকের৷ অর্থনীতি, সম্প্রীতি, প্রতিরক্ষা- সবক্ষেত্রে সরকার ব্যর্থ৷ দেশ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি৷ সীমান্তে চিন আগ্রাসন দেখাচ্ছে৷ ওরা কী করতে চায়, তা পরিষ্কার৷ কিন্তু আমাদের নীতি পরিষ্কার নয়৷'
advertisement
advertisement
ক্ষুব্ধ রাহুল আরও বলেন, 'কোভিডের সময় যখন অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল তখন কৃষকরাই আমাদের রক্ষাকর্তা ছিলেন৷ তাঁরাই আমাদের সবথেকে বড় শক্তি৷ বিজেপি- আরএসএস মিলে তাঁদের মন ভেঙে দিয়েছে৷ গোটা পৃথিবীর সামনে দেশের বদনাম হয়েছে৷ কৃষকদের শেষ করে দিয়ে তার পর বলছেন একটা ফোনের অপেক্ষা! ফোন করে কী হবে, কৃষকরা আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন৷ প্রধানমন্ত্রীর উচিত আইন প্রত্যাহার করা৷' কংগ্রেস নেতার অভিযোগ, কৃষকদের অধিকার কেড়ে নিয়ে হাতে গোনা কয়েকজন বন্ধুর হাতে তা তুলে দিতে চাইছে মোদি সরকার৷ ঠিক যে ভাবে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে কয়েকজন বন্ধুর হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার৷
advertisement
রাহুল গাঁধি বলেন, 'গত বছর ফেব্রুয়ারি মাসে বলেছিলাম কোভিড আমাদের দেশের পক্ষে বিপজ্জনক৷ তখন আমার মন্তব্য নিয়ে হাসিঠাট্টা হয়েছিল৷ আজ আবারও বলছি, দেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা বিপজ্জনক৷ প্রধানমন্ত্রীর উচিত অবিলম্বে কঠোর পদক্ষেপ করা৷ প্রধানমন্ত্রীকে আমার আবারও অনুরোধ, আপনার কাজটা করুন৷ আপনার কাজ দেশের সম্পত্তি এক শতাংশ মানুষের কাছে বিক্রি করে দেওয়া নয়৷ আপনার কাজ বাইরে গিয়ে কৃষকদের আলিঙ্গন করে তাঁদের দাবি পূরণ করা৷ দেশের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা৷ কারণ তাঁরাই চিনের বিরুদ্ধে ভারতের জবাব হতে পারেন৷ আবারও বলছি, নেতৃত্বের অভাবে ভুগছে দেশ৷'
advertisement
এ দিন কেন্দ্রীয় বাজেটেরও তীব্র সমালোচনা করেছেন রাহুল৷ তাঁর অভিযোগ, ৯৯ শতাংশ মানুষের কথা না ভেবে দেশের এক শতাংশ মানুষের স্বার্থরক্ষা করবে এই বাজেট৷ রাহু এই বাজেট ১ শতাংশ জনসংখ্যার বাজেট৷ ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিকদের অর্থ ছিনিয়ে নিয়ে পাঁচ- দশজন মুষ্টিমেয় মানুষের হাতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ চাহিদা না বাড়লে যোগান বাড়ালে অর্থনীতি ঘুরে দাঁড়াবে না৷ এক শতাংশের হাতে পয়সা দিলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না৷ রাহুল গাঁধির অভিযোগ, প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ খুব বেশি না বাড়িয়ে আসলে দেশের সেনাবাহিনীর মনোবলকেই ভেঙে দিয়েছে মোদি সরকার৷ চিনকেও বার্তা দেওয়া হয়েছে, যে দেশের প্রতিরক্ষা নিয়ে চিন্তিত নয় ভারত৷ ফলে তাঁরা আক্রমণ চালাতেই পারে৷ রাহুল কটাক্ষ করে বলেন, 'এ কেমন দেশভক্তি? প্রবল ঠান্ডায় জওয়ানরা লাদাখে সীমান্ত রক্ষা করছেন অথচ প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ছে না৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরিস্থিতি সরকারের হাতের বাইরে, কৃষক আন্দোলন নিয়ে তীব্র আক্রমণ রাহুলের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement