advertisement

মধ্যপ্রদেশ-রাজস্থানে মুখ্যমন্ত্রী কে? রাহুল বললেন, 'ধৈর্য ধরুন'

Last Updated:

রাজনৈতিক নাটক চলার মধ্যেই এ দিন রাজস্থানে সচিন পাইলটের অনুগামীরা তাঁদের নেতাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে রাস্তায় নেমে দাবি শুরু করেন৷ রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা৷

#ভোপাল: রাজস্থান ও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কে হবেন? এখনও ঠিক করতে পারল না কংগ্রেস৷ বৃহস্পতিবার দিনভর দফায় দফায় মিটিংয়ের পরেও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি রাহুল গান্ধি৷ বিতর্কের মাঝে রাহুল বললেন, 'ধৈর্য ধরুন৷ একটু সময় দিন৷'
advertisement
মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন কমলনাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ অন্য দিকে রাজস্থানে রয়েছেন সচিন পাইলট ও অশোক গেহলত৷ এঁদের মধ্যে কে মুখ্যমন্ত্রী হবেন, তাই নিয়ে আলোচনা চলছে কংগ্রেসের অন্দরে৷ এই নেতাদের অনুগামীরা চান, তাঁদের নেতাই হোক মুখ্যমন্ত্রী৷ ফলে তৈরি হয়েছে গোষ্ঠী-অশান্তির আবহও৷
advertisement
রাজনৈতিক নাটক চলার মধ্যেই এ দিন রাজস্থানে সচিন পাইলটের অনুগামীরা তাঁদের নেতাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে রাস্তায় নেমে দাবি শুরু করেন৷ রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা৷ মধ্যপ্রদেশেও জ্যোতিরাদিত্যের সমর্থকরা চাইছেন, কমলনাথ নন, মুখ্যমন্ত্রী হোক জ্যোতিরাদিত্যই৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মধ্যপ্রদেশ-রাজস্থানে মুখ্যমন্ত্রী কে? রাহুল বললেন, 'ধৈর্য ধরুন'
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement