advertisement

দেশের সবথেকে বড় ‘ভাঁড়’ রাহুল গান্ধি, কটাক্ষ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

Last Updated:
#হায়দরাবাদ: দেশের সবথেকে বড় ভাঁড় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস সভাপতিকে এভাবেই আত্রমণ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷
দিনটা ছিল ২০ জুলাই ৷ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন রাহুল গান্ধি ৷ একের পর এক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধছিলেন রাহুল গান্ধি ৷ বেশ কয়েকবার অচল হয়ে যায় সংসদ ৷ কিন্তু সেই অবধি বিষয়টি ঠিকই ছিল ৷ কিন্তু আচমকাই ভাষণ শেষে প্রধানমন্ত্রীর চেয়ারের সামনে গিয়ে চেয়ারে বসে থাকা অবস্থায় প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন রাহুল ৷ এরপর চোখের ইশারা ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি সোশ্যাল মিডিয়ায় ৷ এদিন সেই বিষয়টি নিয়েই রাহুলকে বিঁধলেন চন্দ্রশেখর রাও ৷
advertisement
advertisement
রাও বলেন, ‘প্রত্যেকেই জানেন রাহুল গান্ধি আদতে কেমন লোক...দেশের সবথেকে বড় ভাঁড় তিনি ৷ দেশের প্রতিটি মানুষই দেখেছিলেন কীভাবে সংসদে মোদিকে গিয়ে জড়িয়ে ধরেন রাহুল ৷’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘দিল্লিতে কংগ্রেস ক্ষমতা দখল করতে চায় ৷ তাই কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ দিল্লির দাসত্ব গ্রহণ করা ৷ কিন্তু তেলেঙ্গানার মানুষ কোনওভাবেই দিল্লির দাসত্ব গ্রহণ করতে রাজি নয় ৷ তাই কংগ্রেসকে ভোট দেওয়ার কোনও প্রশ্নই ওঠেনা ৷’
advertisement
পাশাপাশি আজই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১০৫ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেন চন্দ্রশেখর রাও এবং নির্বাচনে একা লড়ারই ডাক দিলেন তিনি ৷
প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরেই হতে চলেছে রাজ্য বিধানসভা নির্বাচন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের সবথেকে বড় ‘ভাঁড়’ রাহুল গান্ধি, কটাক্ষ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement