advertisement

Radhika Yadav Update: রাধিকা কাণ্ডে বাবার চরিত্রের আরও দিক সামনে! দিনভর অস্থির থাকত...রাতে ঘুম হতো না! তারপরই প্ল্যান

Last Updated:

কিন্তু, দীপকের পড়শি দাবি করেছেন, রাধিকা নাকি তাঁদের জাতের বাইরে বিয়ে করতে চাইছিল৷ আবার দীপকের বন্ধু বলছে, ‘‘ওর তো নিজেরই ১৭-১৮ লাখ টাকার সম্পত্তি রয়েছে৷ ওর মেয়ের রোজগার নিয়ে ওঁকে খোঁটা দিলে ওঁর কিছু মনে করা উচিত নয়৷’’ তবে পুলিশ এই সমস্ত সম্ভাবনার কোনওটাই সমর্থন করেনি৷

News18
News18
গুরুগ্রাম: মুহূর্তের রাগে নয়, মেয়েকে খুন করার জন্য রীতিমতো পরিকল্পনা করে খুন করেছিল টেনিস প্লেয়ার রাধিকা যাদবের বাবা দীপক যাদব৷ পুলিশি জেরায় অভিযুক্ত জানিয়েছেন, গত ১৫ দিন ধরে তাঁর মেয়ের সঙ্গে অশান্তি চলছিল৷ রাতে ঘুমোতে পারছিলেন না৷ সেই কারণেই খুনের প্ল্যান করেন তিনি৷
advertisement
গুরুগ্রাম পুলিশের তরফে জানানো হয়েছে, ‘‘উনি (রাধিকার বাবা) জেরার সময় বলেছেন, উনি পরিকল্পনা করেই খুন করেছেন৷ সকালবেলা সাধারণত উনিই দুধ আনতে যেতেন৷ কিন্তু সেদিন দুধ আনতে ছেলেকে বাইরে পাঠিয়েছিলেন তিনি৷ ছেলে বেরিয়ে যাওয়ার পরে যখন রাধিকাকে একা পান, তখনই পর পর চারটে গুলি করেন পিছন থেকে৷ সেই সময় রাধিকা রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছিল৷’’
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, গ্রামবাসীর প্রতিনিয়ত মেয়ের রোজগার নিয়ে খোঁটা, চরিত্র নিয়ে কথা বলা মেনে নিতে পারতেন না দীপক৷ সেই কারণে মেয়েকে তাঁর টেনিস অ্যাকাডেমি বন্ধ করার জন্য জোর করতেন৷ সেটা না শোনাতেই মেয়ের চরম পরিণতি৷
advertisement
কিন্তু, দীপকের পড়শি দাবি করেছেন, রাধিকা নাকি তাঁদের জাতের বাইরে বিয়ে করতে চাইছিল৷ আবার দীপকের বন্ধু বলছে, ‘‘ওর তো নিজেরই ১৭-১৮ লাখ টাকার সম্পত্তি রয়েছে৷ ওর মেয়ের রোজগার নিয়ে ওঁকে খোঁটা দিলে ওঁর কিছু মনে করা উচিত নয়৷  প্ল্যান করে মেয়েকে খুন করবে, এমন ব্যক্তি নয় দীপক,’’ তবে পুলিশ এই সমস্ত সম্ভাবনার কোনওটাই সমর্থন করেনি
advertisement
রাধিকার মা জানিয়েছেন, দীপক ভীষণ একরোখা, জেদি প্রকৃতির৷ অ্যাকাডেমি বন্ধ করার জন্য জোর দিচ্ছিল মেয়েকে৷ এ নিয়ে অশান্তি চলছিল গত কয়েক সপ্তাহ ধরে৷
মেয়ের ক্রমবর্ধমান অর্থনৈতিক স্বাধীনতার প্রতি বিরক্তি তৈরি হচ্ছিল প্রাক্তন ব্যাঙ্ক কর্মী দীপকের৷ বিশেষ করে রাধিকা যখন গুরুগ্রামের সেক্টর ৫৭ এ তঁর নিজস্ব টেনিস অ্যাকাডেমি তৈরি করেছিল৷ পুলিশকে দীপক জানিয়েছে, তাঁর গ্রাম ওয়াজিরাবাদে তাঁকে লোকজন খোঁটা দিত, যে সে মেয়ের টাকাতে খাচ্ছে৷ বিষয়টাতে সে প্রচণ্ড অপমানিত বোধ করত৷ সেই কারণে মেয়েকে অ্যাকাডেমি বন্ধ করার জন্য জোর দিচ্ছিলেন তিনি৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Radhika Yadav Update: রাধিকা কাণ্ডে বাবার চরিত্রের আরও দিক সামনে! দিনভর অস্থির থাকত...রাতে ঘুম হতো না! তারপরই প্ল্যান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement