advertisement

Puri temple Mahaprasad: পুরীর মহাপ্রসাদেও ভেজাল নেই তো? তিরুপতির লাড্ডু বিতর্কের পরই বড় সিদ্ধান্ত

Last Updated:

পুরীর জেলাশাসক জানিয়েছেন, জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদতৈরির ক্ষেত্রে এখনও পর্যন্ত ঘি অথবা অন্য কোনও সামগ্রীর মান নিয়ে কোনও অভিযোগ ওঠেনি৷

পুরীর মহাুপ্রসাদ নিয়েও বড় সিদ্ধান্ত৷ ফাইল ছবি
পুরীর মহাুপ্রসাদ নিয়েও বড় সিদ্ধান্ত৷ ফাইল ছবি
পুরী: তিরুপতির লাড্ডু বিতর্কের জের এবার পুরীতেও৷ এবার থেকে পুরীক জগন্নাথ মন্দিরে নিবেদন করা মহাপ্রসাদের গুণমানও নিয়মিত পরীক্ষা করার সিদ্ধান্ত নিল মন্দির কমিটি৷ দু দিন আগেই ও়ড়িশা সরকার জানিয়েছিল, পুরীর মন্দিরের মহাপ্রসাদ তৈরি করতে যে ঘি ব্যবহার করা হয় তার মানও পরীক্ষা করে দেখা হবে৷
তিরুপতি মন্দিরের লাড্ডু তৈরি করতে ব্যবহৃত ঘি পশু চর্বি মিশিয়ে তৈরি করা হয়েছে, এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে অন্ধ্র প্রদেশে৷ তার পরই জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের গুণমান নিয়ে সতর্কতা অবলম্বন করতে চাইছে ওড়িশা সরকার এবং জগন্নাথ মন্দির কমিটি৷
advertisement
advertisement
ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন জানিয়েছেন, শুধু ঘি নয়, জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ তৈরি করতে ব্যবহৃত প্রতিটি জিনিসেরই গুণমান খতিয়ে দেখা হবে৷
পুরীর জেলাশাসক জানিয়েছেন, জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদতৈরির ক্ষেত্রে এখনও পর্যন্ত ঘি অথবা অন্য কোনও সামগ্রীর মান নিয়ে কোনও অভিযোগ ওঠেনি৷ রাজ্য সরকারি সংস্থা ওড়িশা মিল্ক ফেডারেশন (ওমফেড) থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে ঘি সরবরাহ করা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Puri temple Mahaprasad: পুরীর মহাপ্রসাদেও ভেজাল নেই তো? তিরুপতির লাড্ডু বিতর্কের পরই বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
Justice For Rahul: এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
  • এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান

  • যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা পা মেলাবেন এই মিছিলে

  • রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে আজ শনিবার টেকনিশিয়ান্স স্টুডিও থেকে মিছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement