advertisement

পায়ে গুরুতর চোট, পাচারকারীদের হাতে মৃত্যু পাঞ্জাবের যুবকের

Last Updated:

পাচারকারীদের হাতে মৃত্যু পাঞ্জাবের যুবকের ।

#চন্ডিগড়:   মানব পাচারচক্রের শিকার হলেন আরও একজন । মার্কিন-যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার জঙ্গলে পাঞ্জাবের নাদালা গ্রামে বসবাসকারী এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে ।  যুবকের নাম সুনীল কুমার ।  যুক্তরাষ্ট্রে পাচার করার সময়ই তাঁকে হত্যা করেছে পাচারকারীরা ।
ট্রাভেল এজেন্ট সেজে সুনীলকে  মার্কিন-যুক্তরাষ্ট্রে চাকরীর প্রলোভন দেখান এক পাচারকারী। সুনীলের পরিবার ওই এজেন্টকে ২০ লক্ষ টাকাও দিয়েছিল । ২৪ এপ্রিল ওই ব্যক্তি জানিয়েছিলেন দুবাই হয়ে তারপর মার্কিন-যুক্তরাষ্ট্র যাবেন সুনীল।
সুনীলের সঙ্গে ছিলেন আরও বেশ কিছু তরুণ । তাঁরা জানিয়েছেন যে সুনীলের পায়ে গুরুতর চোট লেগেছিল ফলে ঠিক করে হাঁটতে পারছিলেন না তিনি  । এরপরই তাঁকে হত্যা করার সিদ্ধান্ত নেয় পাচারকারীরা ।
advertisement
advertisement
একটি সাংবাদিক সম্মেলনে পাঞ্জাবের আপ নেতা সুখপাল খাইরা জানিয়েছেন সুনীল মানব পাচারচক্রের শিকার হয়েছেন । এই পাচারকারীরা তরুণদের মার্কিন মুলুকে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে বেআইনিভাবে তাঁদের কলম্বিয়ার জঙ্গলপথ দিয়ে নিয়ে যায় ।
একটি টুইটে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহকে ঘটনার তদন্ত করার অনুরোধ জানিয়েছেন খাইরা ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পায়ে গুরুতর চোট, পাচারকারীদের হাতে মৃত্যু পাঞ্জাবের যুবকের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement